Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

৫ কোটি স্মার্টফোন থেকে তৈরি হচ্ছে ৫০০০ পদক! অলিম্পিক আয়োজনেও জাপানি চমক

জাপানে অলিম্পিক আয়োজন হচ্ছে আর চমক থাকবে না তা কি হয়? এইবার অলিম্পিক পদক তৈরিতে ই-বর্জ্যকে কাজে লাগিয়ে বিশ্বে তাক লাগালো তারা। ই-বর্জ্য অর্থাত ব্যবহৃত ল্যাপটপ, স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটকেই পুনর্ব্যবহার করে তৈরি করা হচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিকের ৫০০০টি মেডাল।

বর্তমান পৃথিবীর অন্যতম গুরুতর সমস্যা এই ই-আবর্জনা। এই খারাপ হয়ে যাওয়া গ্যাজেটের স্তূপকে নানা ভাবে পুনর্ব্যবহারের প্রয়াস নেওয়া হচ্ছে পৃথিবী জুড়ে। তারই অংশ হিসেবে এবার এই আবর্জনাকে অলিম্পিকের মেডাল তৈরির মতো কাজে লাগাল প্রথম সূর্যের দেশ।

৪৭ হাজার টনের ই-আবর্জনা

৪৭ হাজার টনের ই-আবর্জনা

২০১৭ সাল থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষ থেকে ইলেক্ট্রনিক গ্যাজেট প্রস্তুতকারক সংস্থা - সব পক্ষকে সামিল করা হয়েছে। আর এভাবে প্রায় সাড়ে ৪৭ হাজার টনের ই-আবর্জনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে স্মার্টফোনই রয়েছে ৫ কোটি ১০ লক্ষের মতো। আর এই বিপুল ই-বর্জ্য থেকে মিলেছে, মোট ৮ টনের সোনা, রুপো ও ব্রোঞ্জ।

লক্ষ্য প্রায় সম্পূর্ণ

লক্ষ্য প্রায় সম্পূর্ণ

অলিম্পিকের ৫০০০টি পদকের জন্য মোট সোনা দরকার ৩০.৩ কেজি, রুপো ৪,১০০ কেজি ও ব্রোঞ্জ ২,৭০০ কেজি। এর মধ্যে ব্রোঞ্জ সংগ্রহের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে। এছাড়া সোনা মিলেছে - ২৮.৪ কেজি, রুপো - ৩,৫০০ কেজি। বাকিটা এই বছরের মার্চের মধ্যেই হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

পথ দেখিয়েছে রিও

পথ দেখিয়েছে রিও

অলিম্পিকে অবশ্য ই-বর্জ্য থেকে পদক তারির দিশা প্রথম দেখিয়েছিল ব্রাজিল। রিও অলিম্পিকে ৩০ শতাংশ পদক তৈরি হয়েছিল এইভাবে। কিন্তু জাপান আর আংশিক নয, পদক তৈরির যাবতীয় ধাতুই সংগ্রহ করল ই-বর্জ্য থেকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, February 14, 2019, 15:59 [IST]
Other articles published on Feb 14, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+