Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো কবাডিতে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে ১২ পয়েন্টের জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স

প্রো কবাডি লিগে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে ১২ পয়েন্টের দাপুটে জয় পেল বেঙ্গল ওয়ারিয়র্স। ১৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বর স্থান ধরে রাখল বেঙ্গল। ১৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে জয়ী দলের ঠিক পরেই অবস্থান হরিয়ানা স্টিলার্সের।

পুনের শ্রী শিব ছত্রপতি রেস্টলিং হলের এই হাই প্রোফাইল ম্য়াচকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। কারণ দুই দলই প্রো কবাডি লিগের চলতি মরশুমে চমকপ্রদ ফর্মে রয়েছে। তাই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করেছিলেন ক্রীড়া প্রেমী। কিন্তু তাঁদের হতাশই করলেন হরিয়ানা স্টিলার্সের খেলোয়াড়েরা। বেঙ্গল ওয়ারিয়র্সের বিক্রমের সামনে কার্যত আত্মসমর্পণ করলেন তাঁরা। ৪৮-৩৬ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেন বেঙ্গল দলের খেলোয়াড়েরা।

ম্যাচে ৩০টি রেইড পয়েন্ট অর্জন করে বেঙ্গল ওয়ারিয়র্স। অন্যদিকে হরিয়ানা স্টিলার্সের ঝুলিতে যায় ২৯টি রেইড পয়েন্ট। ১১টি ট্যাকেল ও ৬টি অল আউট পয়েন্ট দখল করে হরিয়ানাকে মুছে দেয় জয়ী দল। পরাজিত দলের ভাগ্যে জোটে ৫টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 19, 2019, 21:03 [IST]
Other articles published on Sep 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+