
প্রথম ম্যাচ
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রবিবার প্রো কবাডির প্রথম ম্যাচে তামিল থালাইভাসের মুখোমুখি হচ্ছে দুর্দান্ত দাবাং দিল্লি। প্রতিযোগিতা থেকে প্রায় ছিটকে যেতে বসা তামিল শিবিরের কাছে এই ম্যাচ ডু অর ডাই। অন্যদিকে এই ম্যাচ জিতে আরও কিছুটা এগিয়ে যেতে চায় রাজধানীর দল।
|
লিগ তালিকায় অবস্থান
১৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে দাবাং দিল্লি। তামিল থালাইভাসের স্থান এগারোয়। ১৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ২৭।

দ্বিতীয় ম্যাচ
ঘরের মাঠে পুনেরি পল্টনের মুখোমুখি হচ্ছে বেঙ্গল ওয়ারিয়র্স। আরও একবার লিগ তালিকার প্রথম তিনে জায়গা করে নিতে হোম টিমের কাছে এই ম্যাচ জেতা ভীষণ ভাবে আবশ্যক। অন্যদিকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পুনেরি পল্টনের কাছেও এটি মাস্ট উইন ম্যাচ।
|
লিগ তালিকায় অবস্থান
১৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে বেঙ্গল ওয়ারিয়র্স। সম পরিমাণ ম্যাচ খেলে পুনেরি পল্টনের সংগৃহীত পয়েন্ট ২৮। লিগ তালিকায় তারা দশম স্থানে রয়েছে।


Click it and Unblock the Notifications

















