গত দুটি ম্যাচের একটিতে জয় ও অন্যটি ড্র। প্রো কবাডি লিগ তালিকার তিন নম্বরে থাকা বেঙ্গল ওয়ারিয়র্সের কাছে আরও একটি জয় কাম্য করেন সমর্থকরা। কারণ, শনিবার দাবাং দিল্লিকে হারাতে পারলেই লিগ তালিকার দুই নম্বরে উঠে যাবেন মনিন্দর সিং-রা।
দিল্লির জহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকেই শুরু হতে চলেছে প্রো কবাডি লিগের চলতি মরশুমের পঞ্চম লেগ। প্রথম ম্যাচে বেঙ্গালুরু বুলসের মুখোমুখি হচ্ছে তামিল থালাইভাস। পর পর কয়েকটি ম্যাচ হেরে দুই দলের পিঠ প্রায় দেওয়ালে ঠেকে গেছে বলা চলে। লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু। সাত নম্বর স্থানে রয়েছে তামিল থালাইভাস। তাই দুই দলের কাছে আজ জয়টা ভীষণ ভাবেই দরকার। সন্ধ্যে সাড়ে সাতটার এই ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে।
1⃣ win in 1⃣1⃣ matches at 🏠 in #VIVOProKabaddi - now this is one stat @tamilthalaivas will look to change as the Chennai leg begins today!
— ProKabaddi (@ProKabaddi) August 17, 2019
Watch them take on defending champions @BengaluruBulls, 7 PM onwards tonight, on Star Sports & Hotstar. #IsseToughKuchNahi #CHEvBLR pic.twitter.com/N9MpsyQLQP
.@BengalWarriors and @DabangDelhiKC might have 99 problems but form surely isn't one! 🔥
— ProKabaddi (@ProKabaddi) August 17, 2019
What happens when two in-form teams lock horns? Find out in #KOLvDEL tonight, 8:30 PM onwards, LIVE on Star Sports and Hotstar. #VIVOProKabaddi #IsseToughKuchNahi pic.twitter.com/V3Sx6BfYVt
অন্যদিকে প্রো কবাডি লিগে এখনও সাতটি ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে বেঙ্গল ওয়ারির্য়স। হেরেছে দুটি ম্যাচে। সবমিলিয়ে মনিন্দর সিংদের সংগৃহীত পয়েন্ট ২৫। ৫টি ম্যাচ জিতে বেঙ্গলের থেকে এক পয়েন্ট এগিয়ে প্রো কবাডি লিগ তালিকার দুই নম্বরে রয়েছে রাজধানীর দল। এই ম্যাচেও লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলাই বাহুল্য।