Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো কবাডিতে বেঙ্গালুরু বুলসকে হারিয়ে ফর্চুন জায়েন্টসের মধুর প্রতিশোধ

মধুর প্রতিশোধ বোধহয় একেই বলে।

গত মরশুমের ফাইনালে বেঙ্গালুরু বুলসের কাছে ৩৮-৩৩ পয়েন্টে হেরেছিল গুজরাত ফর্চুন জায়েন্টস। সেই ফাইনালের বদলা ২০১৯ প্রো কবাডি টুর্নামেন্টের লিগ স্তরেই নিয়ে নিলেন ফর্চুন জায়েন্টসরা। কার্যত একপেশে এই ম্যাচ ৪২-২৪ পয়েন্টে জিতে নেন সুনীল কুমাররা।

গত বছরের ফাইনালের বদলা নিতে যে কতটা মুখিয়ে ছিলেন ফর্চুন জায়েন্টসের খেলোয়াড়েরা, তা ম্যাচের প্রথম থেকেই বোঝা যায়। শুরু থেকেই খেলায় প্রাধান্য বিস্তার করেন তাঁরা। প্রথমার্ধে ৪-০ পয়েন্টে এগিয়ে যায় গুজরাত। এক সময় পয়েন্ট ৪-৪ হয়ে গেলেও এরপর থেকে ফর্চুন জায়েন্টসরা যে লিড নেয়, তা পূরণ করতে ব্যর্থ হন বেঙ্গালুরু বুলসের খেলোয়াড়েরা।

রবিবার দুর্দান্ত ছন্দে থাকা ফর্চুন জায়েন্টসরা সচিন, সুনীল কুমার, রোহিত গুলিয়ারা ট্য়াকেল এবং অ্যাটাক সমান দক্ষতা নিয়ে করেন। অন্যদিকে বেঙ্গালুরু বুলসের পবন কুমার, সুমিত সিং, মহেন্দর কুমার ও রোহিত কুমারদের তরফে বহু ফাঁকা রেইড নজরে পড়ে। ম্যাচ হারলেও বেঙ্গালুরু বুলসের পবন শেরাওয়াত সর্বাধিক ১৩টি রেইড অ্যাটেম করে ৮ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন। অন্যদিকে ৪টি ট্য়াকেল পয়েন্ট নিয়ে ম্যাচের সেরা ডিফেন্ডার হন পরাজিত বেঙ্গালুরু বুলসেরই মহেন্দর সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: kabaddi কবাডি
Story first published: Sunday, July 21, 2019, 21:01 [IST]
Other articles published on Jul 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+