Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো কবাডিতে দাবাং দিল্লির বিরুদ্ধে লড়াকু জয় পেল গুজরাত ফর্চুনজায়েন্টস

প্রো কবাডি লিগে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে গুজরাত ফর্চুনজায়েন্টস। বেঙ্গালুরু বুলস, ইউপি যোদ্ধাকে হেলায় হারানোর পর দাবাং দিল্লির বিরুদ্ধে কষ্টার্জিত স্বস্তির জয় পেলেন রোহিত, সচিন, সোনু, সুনীলরা। অন্যদিকে নিজেদের প্রথম দুটি ম্যাচ জেতা দাবাং দিল্লি, গুজরাত ফর্চুনজায়েন্টসের কাছে কিছুটা হলেও ধাক্কা খেল বলা যায়।

মুম্বইয়ের সর্দার বল্লভভাই প্য়াটেল ইন্ডোর স্টেডিয়ামে প্রো কবাডি লিগের ম্যাচে প্রথম থেকে তুল্যমূল্য লড়াই শুরু হয় গুজরাত ফর্চুনজায়েন্টস ও দাবাং দিল্লির মধ্যে। এক সময় দুই দলের পয়েন্টই এক জায়গায় চলে আসে। কিন্তু সেখান মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বের করে গুজরাত ফর্চুনজায়েন্টস। শেষ মুহূর্তে রোহিত, সচিন, সোনু, সুনীলদের আগ্রাসী রেইড ও কড়া ট্যাকেলের জবাব দিতে পারেননি নবীন কুমাররা। ৩১-২৬ পয়েন্টে ম্যাচ জিতে নেয় গুজরাট ফর্চুনজায়েন্টস।

ম্যাচে ১৭টি রেইড পয়েন্ট ছাড়াও ১০টি ট্যাকেল, ২টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্ট সংগ্রহ করে গুজরাট ফর্চুনজায়েন্টস। অন্যদিকে দাবাং দিল্লির দখলে যায় ১৩টি রেইড, ৯টি ট্যাকেল ও ২টি করে অল আউট ও এক্সট্রা পয়েন্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, August 1, 2019, 21:18 [IST]
Other articles published on Aug 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+