Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো কবাডি লিগে পাটনা ও তামিলকে হারাল গুজরাত ও মুম্বা

দুর্দান্ত দুটি প্রো কবাডি ম্যাচের সাক্ষী থাকল শুক্রবার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাটনা পাইরেটসকে তিন পয়েন্টে হারাল গুজরাত ফর্চুন জায়েন্টস। অন্য ম্যাচে তামিল থালাইভাসের বিরুদ্ধে পাঁচ পয়েন্টের জয় পেল ইউ মুম্বা।

দিল্লির জহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে এদিনের প্রথম ম্যাচে প্রো কবাডি লিগ তালিকার শেষে থাকা পাটনা পাইরেটসের বিরুদ্ধে মোকাবিলায় নেমেছিল গুজরাত ফর্চুন জায়েন্টস। বৃহস্পতিবার বেঙ্গল ওয়ারিয়র্সের বিরুদ্ধে বাজে ভাবে হেরে যাওয়ার পর এই ম্যাচ পাটনার কাছে ছিল মরণ-বাঁচনের। তবে গুজরাতের বিরুদ্ধে লড়লেও শেষ রক্ষা করতে পারেনি পাইরেটসরা।

২৯-২৬ পয়েন্ট প্রথম ম্যাচের ফয়সলা হয়। ১৬টি রেইড ও ১১টি ট্যাকেল পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় গুজরাত ফর্চুন জায়েন্টস। অন্যদিকে পাটনা পাইরেটসের ঝুলিতে যায় ১৪টি রেইড ও ৯টি ট্যাকেল পয়েন্ট।

দিনের দ্বিতীয় ম্যাচে তামিল থালাইভাসের মুখোমুখি হয় ইউ মুম্বা। যেখানে লড়াই হয় সমানে। শেষ পর্যন্ত আল্ট্রা ডিফেন্সিভ খেলা মুম্বাই বাজিমাত করে। ২৯-২৪ পয়েন্টে ম্যাচের ফয়সলা হয়। ১৪টি রেইড ও ১১টি ট্যাকেল পয়েন্ট অর্জন করে ইউ মুম্বা। তামিল থালাইভাসের ঝুলিতে যায় ১৪টি রেইড ও ৬টি ট্যাকেল পয়েন্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 23, 2019, 22:36 [IST]
Other articles published on Aug 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+