Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো কবাডিতে দুর্দান্ত জয় পেল হরিয়ানা স্টিলার্স ও তেলেগু টাইটানস

প্রো কবাডি লিগে দুর্দান্ত জয় পেল হরিয়ানা স্টিলার্স ও তেলেগু টাইটানস। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সোমবারের এই দুটি ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো

প্রথম ম্যাচ

প্রো কবাডি লিগ তালিকার শেষের দিকে থাকা পুনেরি পল্টনকে ৪১-২৭ পয়েন্টের ব্যবধানে হারায় হরিয়ানা স্টিলার্স। হরিয়ানার আক্রমণাত্মক খেলোয়াড়েরা ম্যাচে ২১টি রেইড ও ১৪টি ট্যাকেল পয়েন্ট অর্জন করতে সক্ষম হন। ৪টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্টও যায় জয়ী দলের ঝুলিতে। অন্যদিকে পরাজিত পুনেরি পল্টনের দখলে থাকে ১৮টি রেইড ও ৮টি ট্যাকেল পয়েন্ট।

দ্বিতীয় ম্যাচ

প্রথম ম্যাচের মতো একপেশে না হলে তেলেগু টাইটানস ও তামিল থালাইভাসের মধ্যে দক্ষিণ ভারতীয় ডার্বি ৫ পয়েন্টের ব্যবধানে সমাপ্ত হয়। ৩৫-৩০ পয়েন্টে ম্যাচ জেতে তেলেগু। ২১টি রেইড, ৯টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় জয়ী দল। অন্যদিকে পরাজিত তামিল থালাইভাসের ভাগ্যে জোটে ২২টি রেইড ও ৮টি ট্যাকেল পয়েন্ট।

লিগ তালিকায় অবস্থান

এই ম্যাচ জয়ের ফলে প্রো কবাডি লিগ তালিকার দুই নম্বর স্থানে উঠে এল হরিয়ানা স্টিলার্স। ১২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪১। সম পরিমাণ ম্যাচ খেলা পুনেরি পল্টন ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১০ নম্বর স্থানে অবস্থান করছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 3, 2019, 9:28 [IST]
Other articles published on Sep 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+