পঞ্চম লেগে জমে উঠেছে প্রো কবাডি লিগ ২০১৯। আজ দিল্লির জহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে তেলেগু টাইটানসের মুখোমুখি হতে চলেছে হরিয়ানা স্টিলার্স। দ্বিতীয় ম্যাচে তামিল থালাইভাস ও পুনেরি পল্টনের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে ক্রীড়া মহল।
প্রো কবাডি লিগ তালিকার ছয় নম্বরে রয়েছে হরিয়ানা স্টিলার্স। সাত ম্যাচ খেলে তাদের সংগৃহীত পয়েন্ট ২১। এই পরিস্থিতিতে হরিয়ানার কাছে আজকের ম্য়াচ খানিকটা ডু অর ডাইয়ের মতো। তাদের প্রতিপক্ষ তেলেগু টাইটানস রয়েছে লিগ তালিকার এগারো নম্বরে। চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হরিয়ানা সহ পরপর ম্যাচগুলি জেতা তাদের কাছে ভীষণ ভাবে আবশ্যক। দুই দলের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলেই আশা ফ্যানদের।
A 🌪️ named Siddharth Baahubali Desai is on its way but the #DhaakadBoys are no pushovers!
— ProKabaddi (@ProKabaddi) August 18, 2019
Will @Telugu_Titans keep the unbeaten streak going? Find out LIVE with #HARvHYD, 7 PM onwards tonight, on Star Sports & Hotstar. #VIVOProKabaddi #IsseToughKuchNahi pic.twitter.com/9kFlqInedM
#IdhuNammaAatam - @tamilthalaivas are ready to prove this statement right when they take on @PuneriPaltan!
— ProKabaddi (@ProKabaddi) August 18, 2019
Will the visitors prove to be too bhaari?
Get all the answers from #CHEvPUN, 8:30 PM onwards tonight, on Star Sports & Hotstar. #VIVOProKabaddi #IsseToughKuchNahi pic.twitter.com/W3CsnENCjR
অন্যদিকে, আজকের দ্বিতীয় ম্যাচে যে দুটি দল মুখোমুখি হতে চলেছে, সে দুটিই রয়েছে প্রো কবাডি লিগ তালিকার তলানিতে। সাত ম্যাচ খেলে ২০ পয়েন্ট অর্জন করা তামিল থালাইভাস রয়েছে আট নম্বরে। সম পরিমাণ ম্য়াচে ১১ পয়েন্ট নিয়ে বারোতম স্থানে রয়েছে পুনেরি পল্টন। আজকের ম্য়াচ জিতলে প্রথম পাঁচে জায়গা করে নিতে সক্ষম হবেন তামিলরা। অন্যদিকে টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জয় পাওয়া পুনেরি পল্টনদের কাছে ততধিক গুরুত্বপূর্ণ। খেলার ফলের দিকে চোখ রয়েছে ক্রীড়া প্রেমীদের।