
প্রথম ম্যাচ
প্রো কবাডির চলতি মরশুমে ৭টি ম্যাচ জিতেছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে তাদের আজকের ম্যাচ জিততেই হবে। অন্যদিকে প্রতিযোগিতায় গুরুত্ব হারানো পাটনা পাইরেটস জিতে গেলে লিগ তালিকা জমে যাবে।
|
লিগ তালিকায় অবস্থান
১৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে প্রো কবাডি লিগ তালিকার সাত নম্বর স্থানে রয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। অন্যদিকে পাটনা পাইরেটসের স্থান সর্বশেষ অর্থাৎ ১২-তে।

দ্বিতীয় ম্যাচ
প্রো কবাডির চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে আছে বেঙ্গল ওয়ারিয়র্স। প্রতিযোগিতায় আটটি জয় ও তিনটি ড্র রয়েছে তাদের দখলে। ঘরের মাঠে ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠা বেঙ্গল, বেঙ্গালুরুকে হারাতে পারে কিনা দেখার। অন্যদিকে প্রো কবাডি বেশ ভাল জায়গায় থাকা বেঙ্গালুরু বুলস, বেঙ্গলকে ভালোই লড়াই দেবে বলে মনে করা হচ্ছে।
|
লিগ তালিকায় স্থান
১৫ ম্যাচ খেলে ৫৩ পয়েন্টে থাকা বেঙ্গল ওয়ারিয়র্স প্রো কবাডি লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ১৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু বুলসের অবস্থান চার নম্বরে।


Click it and Unblock the Notifications

















