শনিবাসরীয় সুপার স্যাটার ডে'র মহারাষ্ট্র ডার্বিতে পুনের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল মুম্বই। পুনেরি পলটনকে ইউ মুম্বা হারাল ৩৩-২৩ ব্যবধানে। এই জয়ের ফলে, ৩ ম্যাচ শেষে মুম্বই ফ্র্যাঞ্চাইজির পয়েন্ট এখন ১০। পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে তারা।
ম্যাচে রেইড পয়েন্টে পার্থক্য তৈরি করে নেয় ইউ মুম্বা। পুনেরি পলটন যেখানে ১২ পয়েন্ট পেয়েছে। সেখানেই ইউ মুম্বা ১৫ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ট্যাকলে পুনে ১১ ও মুম্বই ১২। এছাড়া অলআউট পয়েন্টে মুম্বইয়ের সংগ্রহ ৪, সেখানে পুনেকে খালি হাতেই ফিরতে হয়েছে। সঙ্গে মুম্বইয়ের এক্সট্রা পয়েন্ট ২। সব মিলিয়ে পুনেকে ১০ পয়েন্টে হারাল মুম্বই।স্টেডিয়ামে বসে ম্যাচ দেখলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
An outstanding all-round effort from the #Mumboys helps them clinch the #MahaPanga! 💪
— ProKabaddi (@ProKabaddi) July 27, 2019
Who was your standout performer of the match?
Tell us in the replies and keep watching #VIVOProKabaddi Season 7 on Star Sports and Hoststar. #IsseToughKuchNahi #MUMvPUN pic.twitter.com/gnx7jOz8wu
অন্যদিকে এই নিয়ে চলতি টুর্নামেন্টে টানা দুই ম্যাচ হেরে লিগ শুরু পুনের। তারা এখনও পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি। ২ ম্যাচ শেষে পুনের পয়েন্ট পার্থক্য -২০। ১২ দলের পয়েন্ট টেবিলে এই ফ্র্যাঞ্চাইজি রয়েছে ১১ নম্বরে।
As a man who knows a thing or two about toughness, we're sure even @imVkohli will agree - ye kabaddi hai boss, #IsseToughKuchNahi!
— Star Sports (@StarSportsIndia) July 27, 2019
Watch the skipper enjoying #VIVOProKabaddi action tonight, LIVE NOW on Star Sports!#MUMvPUN pic.twitter.com/Tpk28fSeFE
On a night that showcased 2⃣ contrasting games, @U_Mumba and @JaipurPanthers walked away smiling!
— ProKabaddi (@ProKabaddi) July 27, 2019
Here's tonight in pictures!
Keep watching Star Sports and Hotstar for LIVE action from #VIVOProKabaddi Season 7! #IsseToughKuchNahi #MUMvPUN #JAIvKOL pic.twitter.com/GTazaelzKO
শনিবাসরীয় অন্য ম্যাচে হাড্ডাহাড্ডি লড়েও শেষরক্ষা করতে পারল না বেঙ্গল ওয়ারিয়ার্স। বাংলার দলের বিরুদ্ধে জয়পুর পিঙ্ক প্যান্থার্স জয় পেল ২৭-২৫ ব্যবধানে। প্রথম ম্যাচে ইউপি যোদ্ধাকে ৪৮-১৭ ব্যবাধানে হারিয়েছিল বেঙ্গল ওয়ারিয়ার্স। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের ফলে ২ ম্যাচ খেলে বেঙ্গল ওয়ারিয়ার্সের পয়েন্ট এখন ৬।
Ek mushkil mukabla, magar Mumbai mein hui @JaipurPanthers ki jeet. #AamarWarriors #JAIvKOL #VivoProKabaddi pic.twitter.com/jw9kfBo08x
— Bengal Warriors (@BengalWarriors) July 27, 2019