|
কোবেকে ধন্যবাদ জানালেন জকোভিচ-সারাপোভা
এবার টেনিস দুনিয়ার দুই কিংবদন্তি নোভাক জকোভিচ ও মারিয়া সারাপোভা ব্রায়ান্টকে ধন্যবাদ জানালেন। কীভাবে ব্রায়ান্ট কঠিন সময় দুই খোলায়াড়কে ঘুরে দাঁডা়তে শিখিয়েছিলেন, টেনিস সার্টিকেই দুই সেরা খেলোয়াড় সেটাই জানিয়েছেন।

জকোভিচের প্রত্যাবর্তন
২০১৭ থেকে ২০১৮ সালের মাঝে জকোভিচ চোট সমস্যায় জেরবার ছিলেন। বিশ্বরের ২ নম্বর টেনিস তারকার সেই সময় কুনুইয়ের চোট নোভাকের মনোবল ভেঙে দিয়েছিল। ২০১৭ সালে নোভাক টেনিস সার্কিটে নোভাক গ্ল্যান্ডস্ল্যামহীন ছিলেন, টানা ছয় বছর গ্র্যান্ডস্ল্যাম জয়ের পর ২০১৭ সালে এমন ঘটনা ঘটে। সেবছর মিয়ামি ওপেন থেকে ছিটকে যাওয়ার পর হতাশ নোভাক বলেছিলেন, 'আমি চেষ্টা করছি। পরিশ্রমে কোনও ফাঁক না রাখলেও কোনওভাবেই যেন হচ্ছে না।'
পরবর্তী সময়ে ২০১৮ সালে পরিস্থিতি পাল্টায়। ২০১৮ সালে ইউম্বলডেন ও যুক্তরাষ্ট্র ওপেন জেতেন জকোভিচ। এই সাফল্যের পরই নোভাক বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্টকে ধন্যবাদ দিয়েছিলেন। চলতি অস্ট্রেলিয়ান ওপেনে খেলার মাঝে, কোবের মৃত্যু সংবাদ শুনে নোভাক টুইট করে লিখেছেন, 'কোবে দারুণ মেন্টর। আমার দারুণ বন্ধু ছিলেন। কোবে ও ওর ওর মেয়ে চিরদিনের জন্যে আমাদের হৃদয়ে থেকে থাকে। ওর পরিবারকে সমবেদনা জানাই।'
|
জকোভিচ আরও যা বললেন
এখানেই না থেমে নোভাক আরও জানিয়েছেন, 'আমি সত্যিই ওর প্রতি কৃতজ্ঞ। কোবে শুধুমাত্র একজন বাস্কেটবল কিংবদন্তিই নয়, কোবে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অ্যাথলিট।'
|
মারিয়া সারাপোভার মন্তব্য
নোভাকের মতো মারিয়া সারাপোভাও ব্রায়ান্টকে কৃতজ্ঞতা জানিয়েছেন। টুইটে সারাপোভা লিখেছেন, 'কোবে দারুণ একজন খেলোয়াড়। কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি সারাজীবন কোবের কাছে কৃতজ্ঞ থাকব।'


Click it and Unblock the Notifications


















