Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

অলিম্পিকে যোগ্যতা অর্জন করাই ভারতীয় হকি দলের অগ্রাধিকার

আগামী তিন মাস তাঁদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ বলে জানালেন ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং। বললেন, ২০২০ টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করা তাঁদের কাছে প্রধান অগ্রাধিকার। সে অনুযায়ী ভারতীয় দলের হকি খেলোয়াড়েরা নিবিড় অনুশীলন করে চলেছেন বলেও জানিয়েছেন অধিনায়ক মনপ্রীত সিং।

অলিম্পিকে খেলার ছাড়পত্র পেতে আগামী তিন মাস বিভিন্ন দেশে যোগ্যতা অর্জন পর্বে অংশ নেবে ভারতীয় হকি দল। অগাস্টে জাপান যাচ্ছেন মনপ্রীত সিং-রা। হোম টিমের পাশাপাশি সেখানে নিউজিল্য়ান্ড, মালেশিয়ার মুখোমুখি হবে মেন ইন ব্লু। সেপ্টেম্বরে বেলজিয়ামে অলিম্পিকের যোগ্যতা নির্ণয় ম্য়াচ খেলবে ভারতীয় হকি দল। নভেম্বরে টোকিও অলিম্পিকে যোগ্যতা নির্ণয়ের জন্য চূড়ান্ত রাউন্ড পেরোতে তাঁরা মরিয়া বলে জানিয়েছেন ভারত অধিনায়ক মনপ্রীত সিং।

গুরুত্বপূর্ণ সময়ে মিড-ফিল্ডার চিংলেনসানা সিং ও ফরোয়ার্ড ললিত উপাধ্যায়ের চোট কিছুটা হলেও চিন্তায় রাখবে ভারতীয় হকি দলের ম্যানেজমেন্টকে। যদিও তাঁর দলে পরিবর্ত তৈরি আছে বলেই দাবি করেছেন অধিনায়ক। যে কোনও পরিস্থিতির জন্য তাঁর দল তৈরি বলেও জানিয়েছেন মনপ্রীত সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, July 18, 2019, 17:45 [IST]
Other articles published on Jul 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+