অতি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে পৌঁছেছে এই মরশুমের প্রো কবাডি লিগ। দাবাং দিল্লি ছাড়া ইতিমধ্যেই লিগের সবকটি দল ৯টি করে ম্যাচ খেলে ফেলেছে। সে অনুযায়ী আজ দিল্লির জহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা পাটনা পাইরেটস বনাম গুজরাত ফর্চুন জায়েন্ট ও ইউ মুম্বা বনাম তামিল থালাইভাসের ম্যাচ ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পরপর ম্যাচ হেরে এই মুহূর্তে প্রো কবাডি লিগ তালিকার অন্তিম স্থানে রয়েছে পাটনা পাইরেটস। গত কাল অর্থাৎ বৃহস্পতিবারও বেঙ্গল ওয়ারিয়র্সের কাছে গোহারান হারে প্রদীপ নারওয়ালের দল। অন্যদিকে প্রো কবাডি লিগ তালিকার নয় নম্বর স্থানে থাকা গুজরাত ফর্চুন জায়েন্টস রয়েছে ২০ পয়েন্টে। চ্য়াম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে গেলে আজকের ম্যাচে জয় পাওয়া পঙ্কজ, সচিনদের কাছে ভীষণই প্রয়োজন। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা সমর্থকদের।
It's seemed like #IsseToughKuchNahi so far as @Fortunegiants try to break their losing streak in #VIVOProKabaddi Season 7! 😔
— ProKabaddi (@ProKabaddi) August 23, 2019
Can they turn things around in #GUJvPAT?
Find out LIVE tonight, 7 PM onwards on Star Sports and Hotstar. pic.twitter.com/ztdciZOPPU
অন্যদিকে ইউ মুম্বা ও তামিল থালাইভাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলা আজকের দ্বিতীয় ম্যাচও রোমাঞ্চক হবে বলেই মনে করা হচ্ছে। লিগ তালিকার ছয় ও সাত নম্বর স্থানে থাকা যথাক্রমে তামিল থালাইভাস ও ইউ মুম্বা এই ম্যাচ জিতলেই প্রথম পাঁচের মধ্যে ঢুকে পড়বে। তাই ম্যাচ জিততে প্রথম থেকেই ঝাঁপাবে দুই দলই।
The #Mumboys are going to give the #Thalaivas a hard time on the mat! 🔜#UMumba #MeMumba #HowsTheJosh #VivoProKabaddi #CHEvMUM pic.twitter.com/rfll3bfdGu
— U Mumba (@U_Mumba) August 22, 2019