Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

ক্লোজ এনকাউন্টার! পাটনা পিরেটসের কাছে ১ পয়েন্টে হারল তামিল থালাইভাস

কাঁটায় কাঁটায় লড়াই বোধহয় একেই বলে। পাঙ্গা নেওয়া কাকে বলে চলতি প্রো কবাডি লিগের দ্বিতীয় সপ্তাহের প্রথম ম্যাচেই জানান দিল পাটনা পিরেটস ও তামিল থালাইভাস। সবশেষে পাটনা পিরেটসের যোদ্ধারা নেক টু নেক এই কবাডি ম্যাচ ২৪-২৩ পয়েন্টে জিতলেও তামিল থালাইভাসদের পরাজিত বলা যায় না।

মুম্বইয়ের সর্দার বল্লভভাই প্যাটেল ইন্ডোর স্টেডিয়ামে সোমবারের ম্যাচে শুরু থেকেই একে অপরকে টক্কর দিতে থাকেন দুই দলের খেলোয়াড়রা। লিড নিলেও কোনও দল তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। একদম শেষ মূহূর্তে জয়দীপ, মনু, প্রদীপদের দুর্দান্ত কিছু রেইড ও ডিফেন্সে ম্য়াচ মাত্র এক পয়েন্টের বিনিময়ে জিততে সক্ষম হয় পাটনা পিরেটস। ম্য়াচ ঘিরে দর্শকদের উন্মদনা ছিল চোখের পড়ার মতো।

ম্যাচে ৭টি রেইড পয়েন্ট, ১৩টি ট্যাকেল পয়েন্ট ও ৪টি অতিরিক্ত পয়েন্ট দখল করে পাটনা পিরেটস। অন্যদিকে তামিল থালাইভাসের কপালে জোটে ৯টি রেইড পয়েন্ট, ১১টি ট্যাকেল পয়েন্ট ও ৩টি অতিরিক্ত পয়েন্ট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 29, 2019, 21:12 [IST]
Other articles published on Jul 29, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+