প্রো কবাডি লিগে রবিবার দ্বিতীয় ম্যাচে বেঙ্গল ওয়ারিয়ার্স বনাম পুনেরি পল্টনের মধ্যে থ্রিলার লড়াই। রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত ৩ পয়েন্টের পার্থক্যে ম্যাচ জিতল বেঙ্গল ওয়ারিয়ার্স। পুনেরি পল্টনকে তারা হারালো ৪২-৩৯ পয়েন্টের ব্যবধানে।
পয়েন্ট বিভাজনে চোখ রাখলে দেখা যাচ্ছে রেইড পয়েন্টে লিড পায় ওয়ারিয়ার্সরা। ২৭-২২ ব্যবধানে এই বিভাগে বেঙ্গল ওয়ারিয়ার্স এগিয়ে যায়। অন্যদিকে সুপার রেইডস পয়েন্টে পুনেরি পল্টন যেখানে ০ পয়েন্ট পেয়েছে। সেখানে ৩ পয়েন্ট পেয়েছে ওয়ারিয়ার্স।
A 5-point Super Raid from Nabibakhsh 🤩
— ProKabaddi (@ProKabaddi) September 8, 2019
A Super 10 from Maninder 👏
A High-5 for Baldev 💪@BengalWarriors produced when it mattered to clinch #KOLvPUN!
Keep watching #VIVOProKabaddi Season 7 LIVE on Star Sports and Hotstar! #IsseToughKuchNahi pic.twitter.com/h9uBi8ZkIR
ট্যাকেল পয়েন্টে আবার ১০-১২ ব্যবধান পিছিয়ে পড়ে বাংলার ফ্র্যাঞ্চাইজি। অলআউট ও এক্সট্রা পয়েন্টে দুই দলই সমান সংখ্যক পয়েন্ট পেয়েছে। শেষ পর্যন্ত বেঙ্গল ওয়ারিয়ার্স ৪২-৩৯ ব্যবধানে থ্রিলার লড়াই জিতে নেয়।
রবিরার এই জয়ের ফলে লিগের পয়েন্ট তালিকায় দু'নম্বরে উঠে এল ওয়ারিয়ার্স। ১৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স। ৭ ম্যাচে তারা জয় পেয়েছে। ৪টিতে হার ও ৩টি ম্যাচ ড্র করেছে তারা। ১১ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে দাবাং দিল্লি। তাঁদের সংগ্রহ ৫৯ পয়েন্ট।