Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো কবাডি ২০১৯: ফর্চুন জায়েন্টসের বিরুদ্ধে থ্রিলার লড়াই ড্র করল বেঙ্গল ওয়ারিয়ার্স

শনিবাসরীয় মহারণে ফর্চুন জায়েন্টসের বিরুদ্ধে দিনের প্রথম ম্যাচ ড্র করল বেঙ্গল ওয়ারিয়ার্স। ম্যাচ শেষ হয় ২৫-২৫ ব্যবধানে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।

পয়েন্ট বিভাজনে নজর রাখলে দেখা যাচ্ছে, রেইড পয়েন্টে বেঙ্গল ওয়ারিয়ার্স ১৭ ও ফর্চুন জায়েন্টস ১৬ পয়েন্ট পেয়েছে। ১ পয়েন্টের এই ব্যবধানই সুপার রেইড পয়েন্টে পুষিয়ে দেয় ফর্চুন জায়েন্ট। ট্যাকেল পয়েন্টে আবার দুই দলই ৮ পয়েন্ট করে পেয়েছে।

সব মিলিয়ে দুই দল দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। চলতি লিগে এর আগের সাক্ষাতেও দুই প্রতিপক্ষের মধ্যে থ্রিলার লড়াই হয়েছিল। সেবার ২৮-২৬ ব্যবধানে ম্যাচ জিতেছিল বেঙ্গল ওয়ারিয়ার্স।

ম্যাচ ড্র করায় পয়েন্ট টেবিলে একই অবস্থানে রয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স। ১৩ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ৪ নম্বরে রয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে ফর্চুন জায়েন্টস।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 8, 2019, 11:16 [IST]
Other articles published on Sep 8, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+