প্রো কবাডি ২০১৯ এর লড়াইয়ে শনিবাসরীয় মহারণে আজ মাঠে নামছে বেঙ্গল ওয়ারিয়ার্স। কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ফরচুন সুপার জায়েন্টসের বিরুদ্ধে দিনের প্রথম ম্যাচ খেলবে ওয়ারিয়ার্সরা। পয়েন্ট টেবিলে এখন প্রথম চারে ঢুকে পড়েছে ওয়ারিয়ার্স। ১২ ম্যাচ খেলে ৬টি জয় পেয়েছে তারা। হেরেছে ৪টিতে আর ২ ম্যাচ ড্রয়ের পর বেঙ্গল ওয়ারিয়ার্সের সংগ্রহ এখন ৪০ পয়েন্ট।
The 🐯🐯 are back to their base and looking forward to starting their home leg with a win!
— ProKabaddi (@ProKabaddi) September 7, 2019
Can @Fortunegiants spoil @BengalWarriors' homecoming tonight?#VIVOProKabaddi #IsseToughKuchNahi #KOLvGUJ pic.twitter.com/3jzlunO8Og
It's going to take a dhaakad effort to stop @DabangDelhiKC's unbelievable form in #VIVOProKabaddi Season 7!
— ProKabaddi (@ProKabaddi) September 7, 2019
Can @HaryanaSteelers rise to the challenge tonight in #DELvHAR? 🤔#IsseToughKuchNahi pic.twitter.com/MhsihmcMtI
অন্যদিকে প্রতিপক্ষ ফরচুন জায়েন্টস পয়েন্ট টেবিলে ৮ নম্বরে রয়েছে। ১২ ম্যাচ শেষে তাঁদের সংগ্রহ ৩০ পয়েন্ট। দিনের দ্বিতীয় ম্যাচে এদিন পয়েন্ট টেবিলের এক বনাম তিনের লড়াই। লিগে এই মুহূর্তে এক নম্বর দল দাবাং দিল্লির আজকের প্রতিপক্ষ হরিয়ানা স্টিলার্স। জমজমাট ম্যাচের প্রতিক্ষায় প্রহর গুনছে ভারতীয় কবাডির দর্শকরা।
১২ ম্যাচ খেলে দিল্লির সংগ্রহে এখন ৫৪ পয়েন্ট। লিগে ১০টি ম্যাচ জিতেছে তারা। একটি ম্যাচ ড্র ও একটিতে হেরেছে দিল্লি। অন্যদিকে হরিয়ানা স্টিলার্স ১২ ম্যাচের ৮টিতে জিতেছে। বাকি ৪ ম্যাচে হেরেছে তারা।
একনজরে দেখে নিন পয়েন্ট টেবিল
It's getting close at the top of the #VIVOProKabaddi points table, but @DabangDelhiKC have held on to their top spot at the end of Bengaluru leg!
— ProKabaddi (@ProKabaddi) September 7, 2019
Will the story change at the end of the Kolkata leg?
Stay tuned to Star Sports and Hotstar for the answer! #IsseToughKuchNahi pic.twitter.com/eEQIXmw670