প্রো কবাডি ২০১৯ -এ বুধবার ইউ মুম্বার বিরুদ্ধে মাঠে নামছে বেঙ্গল ওয়ারিয়ার্স। অন্য ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ খেলবে জয়পুর পিঙ্ক প্যান্থার্স।
৪৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে প্রো কবাডি ২০১৯-র পয়েন্ট টেবিলে দু'নম্বরে রয়েছে বেঙ্গল ওয়ারিয়ার্স।১৪ ম্যাচ খেলে ৭টিতে জিতেছে ওয়ারিয়ার্স। ৪ ম্যাচে হার ও ৩ ম্যাচ ড্র করেছে তারা। শেষ ম্যাচে পুনেরি পল্টনের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে জয় পেয়েছে ওয়ারিয়ার্স। অন্যদিকে লিগে এখন পঞ্চম স্থানে ইউ মুম্বা। ১৪ ম্যাচে তাঁদের সংগ্রহ ৪২ পয়েন্ট।
দিনের অন্য ম্যাচে হরিয়ানার প্রতিপক্ষ পিঙ্ক প্যান্থার্স। পয়েন্ট টেবিলের উপরের দিকে রয়েছে হরিয়ানা। শেষ ম্যাচে দাবাং দিল্লিকে ৪৭-২৫ ব্যবধানে হারিয়েছে হরিয়ানা। লিগে অন্যতম ধারাবাহিক দল তারা। ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে হরিয়ানা। পিঙ্ক প্যান্থার্স রয়েছে ৭ নম্বরে।
.@BengalWarriors would be aiming to maintain their unbeaten run at home when they face the #Mumboys tonight!
— ProKabaddi (@ProKabaddi) September 11, 2019
Can @U_Mumba avenge their earlier loss in #VIVOProKabaddi Season 7? #IsseToughKuchNahi #KOLvMUM pic.twitter.com/YgRDyhR6hg
As the Men of Steel go up against the #TopCats in Kolkata tonight, there’s plenty to play for!@HaryanaSteelers or @JaipurPanthers - who'll come out on top? #HARvJAI #IsseToughKuchNahi #VIVOProKabaddi pic.twitter.com/qTrQ2NdZqP
— ProKabaddi (@ProKabaddi) September 11, 2019
একনজরে পয়েন্ট টেবিলের প্রথম পাঁচে কারা
১) দাবাং দিল্লি- ১৪ ম্যাচ খেলে সংগ্রহ ৫৯ পয়েন্ট
২) বেঙ্গল ওয়ারিয়ার্স- ১৪ ম্যাচ খেলে সংগ্রহ৪৮ পয়েন্ট
৩) বেঙ্গালুরু বুলস- ১৫ ম্যাচ খেলে সংগ্রহ ৪৮ পয়েন্ট
৪) হরিয়ানা স্টিলার্স- ১৩ ম্যাচে সংগ্রহ ৪৬ পয়েন্ট
৫) ইউ মুম্বা- ১৪ ম্যাচে সংগ্রহ ৪২ পয়েন্ট