প্রো-কবাডি লিগ ২০১৯-এ শুক্রবার জোড়া ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম ম্যাচে থ্রিলার লড়াইয়ে ইউ মুম্বাকে হারাল বেঙ্গালুরু বুলস। বেঙ্গালুরুর দল ম্যাচ জিতল ২ পয়েন্টের ব্যবধানে। বেঙ্গালুরুর পক্ষে ম্যাচের ফল ৩৫-৩৩।অন্য ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারাল তেলুগু টাইটন্স।তেলুগু ম্যাচ জিতল ২০ পয়েন্টের ব্য়বধানে। ম্যাচের ফল ৫১-৩১।
শুক্রবারের প্রথম ম্যাচে রেইড পয়েন্টে এগিয়ে যায় ইউ মুম্বা। ২৩-১৯ পয়েন্টে এগিয়ে যায় তারা। অন্যদিকে ট্যাকেল পয়েন্টে পাল্টা এগোয় বেঙ্গালুরু। এবার ১০-৭ ব্যবধানে লিড নেয় বেঙ্গালুরু। অলআউট পয়েন্টে ফের লিড বেঙ্গালুরুর। এই বিভাগে ৪-২ এগোয় তারা। এক্সট্রা পয়েন্টে এই ফ্র্যাঞ্চাইজির লিড ২-১ ব্যবধানে। সব মিলিয়ে ৩৫-৩৩ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
#JAIvHYD was fiercely fought, and ended with @Telugu_Titans shutting down @JaipurPanthers with a 20-point win!
— ProKabaddi (@ProKabaddi) September 27, 2019
Catch the Panchkula leg, LIVE:
⏲: Tomorrow, 7 PM onwards
📺 : Star Sports and Hotstar#IsseToughKuchNahi #VIVOProKabaddi pic.twitter.com/XmXbS3xden
#MUMvBLR was too close to call all the way down to the final 10 seconds, but @BengaluruBulls managed to get away with a 35-33 win over @U_Mumba!
— ProKabaddi (@ProKabaddi) September 27, 2019
The #VIVOProKabaddi action continues in #JAIvHYD!
⏲️: LIVE NOW
📺: Star Sports and Hotstar#IsseToughKuchNahi pic.twitter.com/l47wTa3YNT
দিনের দ্বিতীয় ম্যাচে জয়পুরের দলের বিরুদ্ধে বড় জয় তেলুগুর। ম্যাচে রেইড পয়েন্টে ৩৩-২২ ব্য়বধানে এগিয়ে যায় তেলুগু। পরে ট্যাকেল পয়েন্টে ১২-৬ ব্য়বধানে লিড নেয় এই ফ্র্যাঞ্চাইজি। অলআউট পয়েন্টে তেলুগু এগিয়ে যায় ৬-০ ব্যবধানে। এক্সট্রা পয়েন্টে অবশ্য পিঙ্ক প্যান্থার্স ৩-০ এগোয়। সব মিলিয়ে ২০ পয়েন্টের ব্যবধানে(৫১-৩১ পয়েন্টে) ম্যাচ জিতে নেয় তেলুগু।