প্রো-কবাডি লিগে জমজমাট লড়াই। রবিবার প্রথম ম্যাচে হরিয়ানা স্টিলার্সকে হারাল দাবাং দিল্লি। দিল্লির হয়ে ম্যাচের ফল ৪১-২১। পুরো ম্যাচ জুড়েই আধিপত্য নিয়ে খেলতে দেখা যায় দিল্লিকে।
রবিবার ম্যাচ জিতে লিগে জয়ের হ্যাটট্রিক করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এল দিল্লি। ৩ ম্যাচ খেলে ৩টি তেই জিতেছে রাজধানীর শহরের এই দল। তাঁদের পয়েন্ট এখন ১৫।
ম্যাচে রেইড পয়েন্টে প্রতিপক্ষের থেকে অনেকটাই এগিয়ে যায় দিল্লি। রেইডে ২২ পয়েন্ট পেয়েছে দবাং দিল্লি অন্যদিকে হরিয়ানা স্টিলার্স সেখানে ১৬ পয়েন্ট পেয়েছে। ট্যাকেল, অলআউট পয়েন্ট ও এক্সট্রা পয়েন্টও এগিয়ে থেকে হরিয়ানাকে মাত দেয় দিল্লি।
A stamp of authority! 👊@DabangDelhiKC Chand-ran away with #DELvHAR!🏃
— ProKabaddi (@ProKabaddi) July 28, 2019
Keep watching #VIVOProKabaddi Season 7, LIVE only on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/KbzOKaJIqO
অন্য ম্যাচে মুম্বইকে হারাল বেঙ্গালুরু বুলস। থ্রিলার লড়়াইয়ে ইউ মুম্বার বিরুদ্ধে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জিতল ৩০-২৬ ব্যবধানে। রেডস পয়েন্টে দুই দলই ১৫ পয়েন্ট করে পেয়েছে। অল আউট পয়েন্ট ও এক্সট্রা পয়েন্টেও দুই দল সমান পয়েন্ট সংগ্রহ করে।
.@BengaluruBulls came, saw and conquered, handing @U_Mumba a defeat at 🏠!
— ProKabaddi (@ProKabaddi) July 28, 2019
What was the turning point in #MUMvBLR?
Let us know and keep watching #VIVOProKabaddi, LIVE on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/K7B7TevYhl
ম্যাচের পার্থক্য গড়ে দেয় ট্যাকেল পয়েন্ট। সেখানে ৪ পয়েন্টের লিড নেয় বেঙ্গালুরু। ট্যাকেলে ইউ মুম্বা যেখানে ৪ পয়েন্ট পেয়েছে সেখানে বেঙ্গালুরু ৮ পয়েন্ট তুলে নিয়েছে। এই চার পয়েন্টে ভর করেই হাড্ডাহাড্ডি ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু।
The supporters are leaving no stone unturned to cheer our #MumBoys 🙌🏽 MUM 23 | BLR 22 #MeMumba #UMumba #MUMvBLR #VIVOProKabaddi pic.twitter.com/ALReCDzcja
— U Mumba (@U_Mumba) July 28, 2019