বুধবার প্রো কবাডি ২০১৯ লিগে, ইউ মুম্বাকে হারাল দাবাং দিল্লি। ১৬ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতল দিল্লি। দাবাং দিল্লির পক্ষে ম্যাচের ফল ৪০-২৪। অন্য ম্যাচে ৪১-২৫ ব্যবধানে গুজরাত ফর্টুন জায়ান্টসকে হারাল হরিয়ানা স্টিলার্স।
দিনের দ্বিতীয় ম্যাচে আক্রমণাত্মক খেলে শুরু থেকেই দাবাং দিল্লি পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে শুরু করে। রেইড পয়েন্টে ১৮-১৪ ব্যবধানে এগোয় দিল্লি।
Naveen Express' 👊 and 💪 defence ensures @DabangDelhiKC dominates the mat tonight and gets the better of the #Mumboys to earn the bragging rights!
— ProKabaddi (@ProKabaddi) August 28, 2019
Keep watching #VIVOProKabaddi, LIVE on Star Sports and Hotstar.#IsseToughKuchNahi #DELvMUM pic.twitter.com/7rieXUUeXm
ট্যাকেল পয়েন্টে দাবাং দিল্লি লিড নেয় ১৬-১০ ব্যবধানে। অলআউট পয়েন্টেও এগিয়ে যায় এই ফ্র্যাঞ্চাইজি। লিড পায় ৬-০ ব্যবধানে। সব মিলিয়ে ৪০-২৪ ব্যবধানে ম্যাচ জিতে নেয় দাবাং দিল্লি। এর জয়ের ফলে শীর্ষস্থানে দিল্লি। ১০ ম্যাচ খেলে ৮টি জিতে ও ১ ম্যাচ ড্র ও ১টি হারের পর ৪৪ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা।প্রতিপক্ষ ইউ মুম্বা সেখানে ২৯ পয়েন্ট ৬ নম্বরে রয়েছে।
It's the penultimate day in the capital and @BengalWarriors would aim to get back to winning ways as they face @tamilthalaivas!
— ProKabaddi (@ProKabaddi) August 29, 2019
Who will have the last laugh in #KOLvCHE?
Find out LIVE, 7 PM onwards, only on Star Sports & Hotstar! #IsseToughKuchNahi #VIVOProKabaddi pic.twitter.com/zo10NPG9A6
অন্যদিকে পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা বেঙ্গল ওয়ারিয়ার্স আজ মাঠে নামছে। এদিন ওয়ারিয়ার্সদের প্রতিপক্ষ থামিল থালাইভাস।