প্রো কবাডি লিগের আসরে শনিবাসরীয় মহারণে আজ জোড়া ম্যাচ। এদিন বেঙ্গালুরু বুলসের বিরুদ্ধে মাঠে নামছে দাবাং দিল্লি। সন্ধ্যে ৭.৩০ মিনিটে দিনের প্রথম ম্যাচ দেখা যাবে। এরপর দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮.৩০ মিনিটে তেলুগু টাইটন্সের বিরুদ্ধে মাঠে নামবে পিঙ্ক প্যান্থার্স।
পয়েন্ট টেবিলে দাবাং দিল্লি ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। ৭ ম্যাচ শেষে দিল্লির ফ্র্যাঞ্চাইজির ঝুলিতে এখন ৫টি জয় রয়েছে। অন্যদিকে দিল্লির এদিনের প্রতিপক্ষ বেঙ্গালুরু বুলস রয়েছে ৫ নম্বরে। তারা অবশ্য লিগে বেশি ম্যাচ খেলেছে। ৯ ম্যাচ খেলে বেঙ্গালুরুর জয় ৫ ম্যাচে। ২৭ পয়েন্ট তুলে নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে।
Fast, furious and deadly - get set for Naveen Express as #VIVOProKabaddi Season 7 moves @DabangDelhiKC's home!
— ProKabaddi (@ProKabaddi) August 24, 2019
Can the young raider make the most of his stint at the capital?
Catch him LIVE in action in #DELvBLR, only on Star Sports and Hotstar! #IsseToughKuchNahi pic.twitter.com/DiFyQRCNrV
দিনের অন্য ম্যাচে ১ বনাম ১২ নম্বর দলের লড়াই। ৯ ম্যাচ থেকে ৩৬ পয়েন্ট তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিঙ্ক প্যান্থার্স। অন্যদিকে সমসংখ্যাক ম্যাচ খেলে মাত্র ২টি জয় ও ২টিতে ড্র করে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১২ নম্বরে রয়েছে তেলুগু টাইটন্স।
As it stands in the #VIVOProKabaddi points table, @JaipurPanthers lead the pack heading into the Delhi leg.
— ProKabaddi (@ProKabaddi) August 24, 2019
Will Naveen Express help @DabangDelhiKC climb up the table?
Watch the action, LIVE on Star Sports and Hotstar to find out! #IsseToughKuchNahi pic.twitter.com/CCkxb2yJLc