প্রো কবাডি ২০১৯ টুর্নামেন্টে রবিবাসরীয় সন্ধ্যায় আজ জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে গুজরাত ফর্চুন জায়েন্টের বিরুদ্ধে মাঠে নামছে দাবাং দিল্লি। দিনের দ্বিতীয় ম্যাচে পুনেরি পল্টনের মুখোমুখি হচ্ছে পাটনা পাইরাটস।
দিনের প্রথম ম্যাচে ১ বনাম ৮ এর লড়াই। এই মুহূর্তে শীর্ষস্থানে রয়েছে দাবাং দিল্লি। ১৪ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট পেয়েছে দিল্লি। অন্যদিকে ৮ নম্বরে ফর্চুন জায়েন্ট। গুজরাতের এই ফ্র্যাঞ্চাইজি ধারাবাহিকতার অভাবে ভুগছে। শনিবার পুনেরি পল্টনের কাছে ম্যাচ হেরেছে ফর্চুন জায়েন্ট। এই হারের পর রবিবারের ম্যাচে ঘুর দাঁড়াতে চাইবে তারা। অন্যদিকে শেষ ম্যাচে তামিল থালাইভাসকে হারানোর পর ছন্দ ধরে রাখতে চাইবে দাবাং দিল্লি।
The #BhaariPaltan's defence meets the #PirateHamla in #PUNvPAT!
— ProKabaddi (@ProKabaddi) September 15, 2019
Can they get a win or will @PatnaPirates beat them in their own backyard?#VIVOProKabaddi #IsseToughKuchNahi pic.twitter.com/62LGilvuBY
Is there another #SaansRokSeenaThok performance by the Naveen 🚂 loading in #DELvGUJ?
— ProKabaddi (@ProKabaddi) September 15, 2019
But when playing against that @Fortunegiants defence, #IsseToughKuchNahi! #VIVOProKabaddi pic.twitter.com/cExZrtV0kq
দিনের দ্বিতীয় ম্যাচে ৯ বনাম ১০-এর লড়াই। এই মুহূর্তে ৩৪ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে পুনেরি পল্টন। অন্যদিকে ৩০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে পাটনা পাইরাটস। দুই প্রতিপক্ষই তাদের শেষ ম্যাচ জিতে আজ ময়দানে নামতে চলেছে।