শুক্রবারের দুই ম্যাচে দুরকম লড়াই। দিনের প্রথম ম্যাচে ৭ পয়েন্টের ব্যবধানে তেলুগু টাইটন্সকে হারাল পুনেরি পল্টন। পুনের ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জিতল ৩৪-২৭ ব্যবধানে।
দ্বিতীয় ম্যাচে পাটনা পাইরটসকে ৩ পয়েন্টের ব্যবধানে হারাল দাবাং দিল্লি। রাজধানীর দল ম্যাচ জিতেছে ৩৮-৩৫ ব্যবধানে।
38-35!
— ProKabaddi (@ProKabaddi) August 30, 2019
Signing off the match and their home leg in Dabang style - #BuraNaManoDilliHai!
Keep watching #VIVOProKabaddi, LIVE on Star Sports and Hotstar! #IsseToughKuchNahi #DELvPAT
#GheunTak!@PuneriPaltan have risen to beat @Telugu_Titans 34-27!
— ProKabaddi (@ProKabaddi) August 30, 2019
Did you catch this thrilling #VIVOProKabaddi clash on Star Sports & Hotstar?#IsseToughKuchNahi #HYDvPUN
এই জয়ের ফলে ১১ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে দাবাং দিল্লি। তারা শেষ তিন ম্যাচ জিতে জয়ের হ্যাটট্রিক করল। ১১ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে দিল্লি। ১টি ম্যাচ ড্র ও ১ টি ম্যাচে হেরেছে তারা। অন্যদিকে দিল্লির কাছে ম্যাচে হারার পর পাটনা পাইরটস এখন ১২ নম্বরে রয়েছে। চলতি লিগে এটি পাটনার দলের অষ্টম হার। সবমিলিয়ে ১১ ম্যাচে মাত্র ৩টিতে জিতে ১৯ পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে রয়েছে পাটনা পাইরটস।
.@DabangDelhiKC's 🏠 leg in one emoji: 🥳
— ProKabaddi (@ProKabaddi) August 31, 2019
As #VIVOProKabaddi makes its way to Bengaluru, can @BengaluruBulls follow suit?
Before we get to the answer, here is a quick look at the points table so far! The panga begins from 7 PM on Star Sports & Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/vUNnHerS9Y
তেলুগুকে হারিয়ে পয়েন্ট তালিকার ১০ নম্বর রয়েছে পুনেরি পল্টন। ১১ ম্যাচ শেষে ৪টিতে জিতে ও ১ ম্যাচ ড্র করে তাঁদের পয়েন্ট ২৫। সমসংখ্যাক ম্যাচ খেলে তেলুগু ৩টিতে জিতেছে ও ২ ম্যাচ ড্র করেছে। তাঁদের সংগ্রহ ২৪ পয়েন্ট।