প্রো কবাডি ২০১৯ এর শনিবারের প্রথম ম্যাচে বেঙ্গালরু বুলসকে হারাল ফর্চুন জায়েন্টস। গুজরাতের ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জিতল ৩২-২৩ ব্যবধানে।
দিনের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ইউ মুম্বা। তারা পিঙ্ক প্যান্থার্সকে হারালো ৪৭-২১ ব্যবধানে। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এল ইউ মুম্বা।
Total domination - that's the only way we can explain what the #Mumboys achieved in one of #VIVOProKabaddi's oldest rivalries tonight!
— ProKabaddi (@ProKabaddi) August 31, 2019
Did you watch this #RivalryWeek clash on Star Sports and Hotstar?#MUMvJAI #IsseToughKuchNahi pic.twitter.com/vsguQI9sYm
দিনের প্রথম ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক খেলে ফর্চুন জায়েন্টস। রেইড পয়েন্টে তারা ৩২ পয়েন্ট পেয়েছে। সেখানে বেঙ্গালুরু বুল ২৩ পয়েন্ট পেয়েছে। ট্যাকেল পয়েন্টে দুই দলই ১৩ পয়েন্ট করে সংগ্রহ করে। অলআউট পয়েন্ট অবশ্য বেঙ্গালুরু খাতা খুলতে পারেনি। সেখানে ফর্চুন জায়েন্টস ৪ পয়েন্ট পেয়েছে। এক্সট্রা পয়েন্টে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় জায়েন্ট। সব মিলিয়ে তারা ম্যাচ জেতে ৯ পয়েন্টে।
2 out of 2 for @Fortunegiants - they came, they tackled and they beat the Bulls in their own home! 🥳
— ProKabaddi (@ProKabaddi) August 31, 2019
How good a start was this to #RivalryWeek?
Keep watching LIVE #VIVOProKabaddi action on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi #BLRvGUJ pic.twitter.com/zslLvNM1Q9
অন্য ম্যাচে পিঙ্ক প্যান্থার্সকে ২৬ পয়েন্টের বড় ব্যবধানে হারাল ইউ মুম্বা। রেইড পয়েন্ট থেকে ট্যাকেল সবেতেই তারা লিড পায়। রেইড পয়েন্টে মুম্বই যেখানে ২২ পয়েন্ট পেয়েছে, সেখানে পিঙ্ক প্যান্থার্সের সংগ্রহ ১৫ পয়েন্ট। অন্যদিকে ট্যাকেলে ইউ মুম্বা লিড নেয়১৫-৫ ব্যবধানে। অলআউট পয়েন্টে তাঁদের লিড ৮-০। সব বিভাগ মিলিয়ে ২৬ পয়েন্টের পার্কথ্য রেখে ম্যাচ জিতে নেয় ইউ মুম্বা।