সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তামিল থালাইভাসকে বড় ব্যবধানে হারালো পাটনা। কবাডি লিগের এই ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জিতল ২৬ পয়েন্টে ব্যবধানে। পাটনা পাইরেটস ৫১-২৫ ব্যবধানে ম্যাচ জিতে নেয়। দিনের অন্য ম্যাচটি জিতেছে ইউপি যোদ্ধা। তারা ফরচুনস জায়েন্টকে হারাল ৩৩-২৬ ব্যবধানে।
থামিল-পাটনা ম্যাচে শুরু থেকেই লিড নিতে শুরু করে পাটনা। হেড টু হেড তুলনায় দক্ষিণের দলের থেকে অনেকটা এগিয়ে থাকে পাটনা। রেইড পয়েন্টে তামিল দলের সংগ্রহ ১৮ পয়েন্ট। সেখানেই পাটনা পাইরেটসের সংগ্রহ ২৮ পয়েন্ট।
অন্যদিকে ট্যাকেল পয়েন্টে ১৪-৬ এগিয়ে যায় পাটনা। অলআউট পয়েন্টেও লিড পায় তারা।সেখানে ৮-০ পয়েন্ট পায় পাটনা। এক্সট্রা পয়েন্টে অবশ্য দুই দলই ১-১ পয়েন্ট পেয়েছে। শেষ পর্যন্ত তামিল থালাইভাসের বিরুদ্ধে পাটনা ম্যাচ জেতে ৫১-২৫ ব্যবধানে।
We've said #VIVOProKabaddi - #IsseToughKuchNahi for a long time, and tonight's shown us why as well!
— ProKabaddi (@ProKabaddi) September 9, 2019
Swipe for the best moments from #UPvGUJ and #CHEvPAT.
Keep watching LIVE action every day on Star Sports and Hotstar! pic.twitter.com/oSSBHFjZpq
এই ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে অবশ্য খুব একটা পার্থক্য তৈরি করতে পারল না পাটনা। ১৪ ম্যাচ মাত্র ৪ ম্যাচ জিতেছে তারা। সংগ্রহ ২৫ পয়েন্ট। ফলে লিগের ১২ নম্বরে রয়েছে পাটনা পাইরেটস। অন্যদিকে ১৫ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে লিগে ১১ নম্বরে রয়েছে থালাইভাস।
🌟 The Pardeep Record-Breaker Narwal Show 🌟
— ProKabaddi (@ProKabaddi) September 9, 2019
That's what #CHEvPAT was all about!
Did you catch all the LIVE action on Star Sports and Hotstar?#VIVOProKabaddi #IsseToughKuchNahi pic.twitter.com/9ZsgXIYSZb