সুপার সান ডে'র প্রো কবাডি লিগ লড়াইয়ের হরিয়ানাকে হারাল তামিল থালাইভাস। দক্ষিণী দল ম্যাচ জিতল ৩৫-২৮ ব্যবধানে। অন্য ম্যাচে বড় জয় পেল পুনের ফ্র্যাঞ্চাইজি। পুনেরি পল্টন, পাটনা পাইরেটসের বিরুদ্ধে ম্যাচ জিতে নিল ৪১-২০ ব্যবধানে।
দিনের প্রথম ম্যাচে তামিল থালাইভাসের হয়ে দুরন্ত খেলেছেন রাহুল চৌধুরি। রেইড,ট্যাকেল ও বেনাস পয়েন্টে দলকে ১৪ পয়েন্ট এনে দেন রাহুল। অন্যদিকে অজয় ঠাকুর সবমিলিয়ে দলকে ৫ পয়েন্ট এনে দিয়েছেন।
Tonight's #VIVOProKabaddi action had it all - a game that had us guessing till the end and one that was pure domination!
— ProKabaddi (@ProKabaddi) August 4, 2019
Here are some of the best 📸📸 from #HARvCHE and #PATvPUN.
Watch Star Sports & Hotstar tomorrow for more action that'll make you say, #IsseToughKuchNahi! pic.twitter.com/99n161DcYq
সব মিলিয়ে রেইড পয়েন্টে তামিল দল ২০ পয়েন্ট পেয়েছে। সেখানে হরিয়ানার দল ১৬ পয়েন্ট সংগ্রহ করে। অন্যদিকে ট্যাকেলে দুই দলই ১০ পয়েন্ট করে পেয়েছে। আর অল আউট পয়েন্টে হরিয়ানার থেকে ২ পয়েন্টে এগিয়ে থাকে থালাইভাস।এক্সট্রা পয়েন্টে ১ পয়েন্ট লিড পেয়েছে তারা। সব মিলিয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে হরিয়ানাকে হারাল তামিল থালাইভাস।
Trailing by 9 points at HT to winning #HARvCHE - it was a tale of two halves for @tamilthalaivas! 🤩
— ProKabaddi (@ProKabaddi) August 4, 2019
Keep watching LIVE #VIVOProKabaddi action on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/PxHz24jEzM
Making a comeback 😌
— ProKabaddi (@ProKabaddi) August 4, 2019
Making a 💪 comeback 😁
Making a comeback like @PuneriPaltan! 🤩
How impressive was this win effort by the Paltan to open their Season 7 account? pic.twitter.com/6kDNsLZlWw
দিনের দ্বিতীয় ম্যাচে পাটনাকে ২১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে পুনেরি পল্টন।ট্যাকেল পয়েন্টে অনেকটা এগিয়ে যায় পল্টন। পাটনার দল যেখানে ৭ পয়েন্ট পেয়েছে, সেখানে পুনের ফ্র্যাঞ্চাইজি ১৭ পয়েন্ট তুলে নেয়। রেইড পয়েন্টে ১৯ পয়েন্ট তুলেছে, সেখানে পাটনার সংগ্রহ ১১ পয়েন্ট। সব মিলিয়ে ৪১-২০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় পুনে।
It's an uphill task for @PatnaPirates so far in #PATvPUN, and the Pirate Army are out in numbers to be the 8th man and spur their team on to victory!
— ProKabaddi (@ProKabaddi) August 4, 2019
Join your team's Fan Army NOW by clicking here: https://t.co/uKvP3ohxMP, and you could win a chance to meet your kabaddi heroes! pic.twitter.com/ZX8C8WQgSi