খাতায় কলমে এগিয়ে ছিল পিঙ্ক প্যান্থার্স। পয়েন্ট টেবিলে শীর্ষে জয়পুরের এই ফ্র্যাঞ্চাইজি। আর সবার নিচে ১২ নম্বরে ছিল তেলুগু টাইটন্স। তাই ম্যাচে প্যান্থার্সদের দিকে পাল্লা ভারী থাকলেও শনিবারের ম্যাচে অঘটন ঘটিয়ে চমক দিল দক্ষিণের দল তেলুগু টাইটন্স। হাড্ডাহাড্ডি ম্যাচে তেলুগু, পিঙ্ক প্যান্থার্সদের হারাল ২৪-২১ ব্যবধানে।
ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলে অবশ্য শীর্ষস্থান ধরে রাখল প্যান্থার্স। অন্য দিকে এই ম্যাচ জেতায় ৯ নম্বরে উঠে এল তেলুগু।
Game, set, match, @Telugu_Titans!
— ProKabaddi (@ProKabaddi) August 24, 2019
It's not easy to tame @JaipurPanthers but Siddharth 'Baahubali' Desai & Co. did so as they left it late to win #JAIvHYD!
Keep watching #VIVOProKabaddi on Star Sports and Hotstar pic.twitter.com/q57Nm8ynwT
Today was a good contender for being the #WorldsClosestDay with two sensationally tight #VIVOProKabaddi encounters in #DELvBLR and #JAIvHYD!
— ProKabaddi (@ProKabaddi) August 24, 2019
Check out some of the best images from today and keep watching the action on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/16WBRTA1Pn
ম্যাচে রেইড পয়েন্টে লিড নেয় তেলুগু। পিঙ্ক প্যান্থার্স যেখানে রেইডে ৬ পয়েন্টে পেয়েছে। সেখানে দক্ষিণের দল ৯ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ট্যাকেলে ১ পয়েন্ট বেশি পয়েছে তেলুগু। তবে এক্সট্রা পয়েন্টে তেলুগুর থেকে ১ পয়েন্ট বেশি পায় প্যান্থার্স। সব মিলিয়ে ৩ পয়েন্টের ব্যবধানে জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে হারায় তেলুগু টাইটন্স।
দিনের অন্য ম্যাচেও থ্রিলার লড়াই। দুই পয়েন্টের ব্যবধানে বেঙ্গালুরু বলুসকে হারাল দাবাং দিল্লি। রাজধানীর ফ্র্যাঞ্চাইজির পক্ষে ম্যাচের ফল ৩৩-৩১।
Papa kehte the, slow and steady wins the race and it was true in @DabangDelhiKC's case as they scripted a sensational comeback win in #DELvBLR!
— ProKabaddi (@ProKabaddi) August 24, 2019
Keep watching #VIVOProKabaddi on Star Sports and Hotstar.
#IsseToughKuchNahi pic.twitter.com/yxWNVpQkhy