প্রো কবাডি ২০১৯ এ আজ হরিয়ানা বনাম মুম্বই দ্বৈরথ। দিনের প্রথম ম্যাচে ৭.৩০ মিনিটে হরিয়ানা স্টিলার্সের বিরুদ্ধে মাঠে নামবে ইউ মুম্বা। শেষ ম্যাচে থ্রিলার লড়াইয়ে পাটনা পাইরেটসকে হারিয়েছিল মুম্বই(৩৪-৩০)। সেই জয়ের ধরার বজায় রেখে এগিয়ে যেতে চাইবে ইউ মুম্বা।
অন্যদিকে হরিয়ানার দল শেষ ম্যাচে তেলুগু টাইটন্সের কাছে বড় ব্যবধানে হেরেছিল(২৯-৪০)। সেই ধাক্কা কাটিয়ে এবার লড়াইয়ে ফিরতে চাইবে হরিয়ানা। পয়েন্টে টেবিলে ৭ নম্বরে রয়েছে হরিয়ানা। প্রতিপক্ষ ইউ মুম্বা রয়েছে ৬ নম্বরে।
The #Mumboys 🆚 the #DhaakadBoys - if you're looking for a match-up to drive away your Monday blues, look no further!
— ProKabaddi (@ProKabaddi) August 19, 2019
Tune in to what promises to be a 🔥 clash - #MUMvHAR, tonight from 7 PM on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi #VIVOProKabaddi pic.twitter.com/n5Qd7gpOzw
দ্বিতীয় ম্যাচে রাত ৮.৩০ মিনিটে আজ পয়েন্ট টেবিলের ১ বনাম ১১ নম্বরের লড়াই। পয়েন্ট টবিলের ১১ নম্বর দল ইউ পি যোদ্ধা। তাঁদের বিরুদ্ধে মাঠে নামছে এক নম্বরে থাকা পিঙ্ক প্যান্থার্স। শেষ ম্যাচে হরিয়ানার কাছে হেরেছে ইউপি। এদিন ঘুরে দাঁড়াতে চাইবে তারা। অন্যদিকে সহজ প্রতিপক্ষকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে চাইবে পিঙ্ক প্যান্থার্স।
To beat the formidable @JaipurPanthers in #UPvJAI, @UpYoddha will have to put on a #SaansRokSeenaThok performance! 💪
— ProKabaddi (@ProKabaddi) August 19, 2019
Will Nitesh Kumar's men rise to the challenge?
Find out in tonight's #VIVOProKabaddi clash, LIVE from 8:30 PM, on Star Sports & Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/o5LAVUnIWU