Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

গুজরাতকে হারাল মুম্বই, তেলুগু-ইউপি হাড্ডাহাড্ডি লড়াই ড্র

প্রো-কাবাডি লিগ ২০১৯ এ, শুক্রবার গুজরাত ফর্চুনজায়েন্টসের বিরুদ্ধে ১২ পয়েন্টে ম্যাচ জিতে নিল ইউ মুম্বা। মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজির হয়ে ম্যাচের ফল ৩২-২০। অন্যদিকে থ্রিলার ম্যাচে ড্র করল তেলুগু টাইটান্স-ইউপি যোদ্ধা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২০-২০ পয়েন্টে ম্যাচ টাই হয়।

দিনের প্রথম ম্যাচে রেইডস পয়েন্টে তেলুগু টাইটান্স ৯ পয়েন্ট পেয়েছে। সেখানেই ইউ পি যোদ্ধার সংগ্রহ ৫। এখানে চার পয়েন্টের লিড নিলেও ট্যাকেলে ইউপির দলের সামনে পিছিয়ে পড়ে তেলুগু।

ট্যাকেল পয়েন্টে তেলুগুর সংগ্রহ ১০ পয়েন্ট। সেখানে ইউপি যোদ্ধারা সংগ্রহ রয়েছে ১৩ পয়েন্ট। অল আউট পয়েন্টে দুই দলই কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। আর এক্সট্রা পয়েন্টে তেলুগু ১ পয়েন্ট ও ইউপি ২ পয়েন্ট সংগ্রহ করে। সব মিলিয়ে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই বেশ উপভোগ্য ছিল। শেষ পর্যন্ত অবশ্য দুই দলই ২০-২০ স্কোরলাইনে ম্যাচ ড্র করে।

অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেল মুম্বই। ম্যাচের ফল ৩২-২০।রেইডস পয়েন্টে ইউ মুম্বা ১৫ পয়েন্ট তোলে। সেখানে গুজরাত ফর্চুনজায়েন্ট ১০ পয়েন্ট পেয়েছে।সুপার রেইডস থেকে ট্যাকেল, অলআউট পয়েন্ট, সবেতেই লিড পায় মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি।সুরিন্দার সিং, অভিষেক সিংরা শেষ পর্যন্ত ১২ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, August 3, 2019, 9:24 [IST]
Other articles published on Aug 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+