প্রো কবাডি ২০১৯ এর মঞ্চে অতিথি হিসেবে হাজির ভারত অধিনায়ক বিরাট কোহলি। শনিবার ইউ মুম্বা বনাম পুনে পলটনের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিরাট। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাইলেন ভারত অধিনায়ক। কোহলির জাতীয় সঙ্গীত গাওয়া দিয়েই ম্যাচের কিক অফ হয়।
Which of his teammates make it to the skipper's kabaddi 7? 🤔
— ProKabaddi (@ProKabaddi) July 27, 2019
As tough on the mat as he is on the pitch - @imVkohli is a true Pangebaaz as he shows here in this rapid-fire Q&A!
Keep watching #VIVOProKabaddi on Star Sports and Hotstar!#IsseToughKuchNahi pic.twitter.com/XyvnNKhvNb
সুপার স্যাটার ডে'তে মুম্বই-পুনের শনিবাসরীয় মহারাষ্ট্র ডার্বি ম্যাচ ঘিরে এমনিতেই উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। সেই সঙ্গে ম্যাচের আগে বিরাটকে পাওয়াটা ছিল বড় পাওনা। প্রতি মুহূর্তে আকর্ষণের কেন্দ্রে ছিলেন বিরাট।শনিবার প্রো-কবাডির সপ্তম মরসুমে প্রথমবারের জন্য আমনে সামনে হয় মুম্বই-পুনে।
View this post on InstagramA post shared by Pro Kabaddi (@prokabaddi) on
He's a pangebaaz himself, but what'll happen when @imVkohli encounters the toughest panga of them all - #VIVOProKabaddi?
— ProKabaddi (@ProKabaddi) July 27, 2019
Catch him at the #PangaoftheWeek in Mumbai tonight from 7 PM, on Star Sports and Hotstar! #IsseToughKuchNahi pic.twitter.com/T7lG7Dhtza
ম্যাচে পুনেকে ১০ পয়েন্টে হারিয়েছে মুম্বই। ইউ মুম্বার হয়ে ম্যাচের ফল ৩৩-২৩।
ভারতে প্রো-কবাডির জনপ্রিয়তা দেখে মুগ্ধ কোহলি। কবাডি ম্যাচ দেখতে এসে বিরাট বলেন, 'প্রো-কবাডি লিগ টুর্নামেন্ট ভারতীয়দের মধ্যে স্পোর্টস সংস্কৃতির আমদানি করেছে। প্রথম মরসুম থেকে টুর্নামেন্টটি দারুণ সফল। টুর্নামেন্ট থেকে ভারতীয় কবাডি দল অনেক নতুন খেলোয়াড় পেয়েছে। শুধু তাই নয়, অন্য দেশ থেকে খেলোয়াড়রা এসে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কবাডির এই বিশ্বব্যাপী উন্নতি দেখে মুগ্ধ। এই টুর্নামেন্টের আরও সাফল্য কামনা করি।'
An outstanding all-round effort from the #Mumboys helps them clinch the #MahaPanga! 💪
— ProKabaddi (@ProKabaddi) July 27, 2019
Who was your standout performer of the match?
Tell us in the replies and keep watching #VIVOProKabaddi Season 7 on Star Sports and Hoststar. #IsseToughKuchNahi #MUMvPUN pic.twitter.com/gnx7jOz8wu
Kabaddi, #IsseToughKuchNahi! Who is joining me in Mumbai to witness this LIVE?
— Virat Kohli (@imVkohli) July 27, 2019
Watch me at tonight's @ProKabaddi game at 7 PM. Only on @StarSportsIndia pic.twitter.com/JJQi9I8zs1