
প্রথম ম্যাচ
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পুনেরি পল্টনকে হারিয়ে প্রো কবাডি লিগ তালিকার প্রথম তিনে প্রবেশ করতে মরিয়া হরিয়ানা স্টিলার্স। অন্যদিকে, কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া পুনেরি পল্টন এই ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখতে বদ্ধপরিকর।
|
তালিকায় স্থান
এই মুহূর্তে প্রো কবাডি লিগ তালিকার পাঁচ নম্বর স্থানে রয়েছে হরিয়ানা স্টিলার্স। অন্যদিকে, ১২ দলের এই লিগ তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে পুনেরি পল্টন।

দ্বিতীয় ম্যাচ
পরপর বেশ কয়েকটি ম্যাচ হেরে এই মুহূর্তে অস্বস্তিতে রয়েছে তেলেগু টাইটানস ও তামিল থালাইভাস। আজকের ম্যাচ জিতে দুই দলই ঘুরে দাঁড়াতে চায়। তাছাড়া দক্ষিঁণ ভারতীয় কবাডি ডার্বি বরাবারই ক্রীড়া প্রেমীদের কাছে অন্যমাত্রা পায়।
|
তালিকায় স্থান
প্রো কবাডি লিগ তালিকার ১১ নম্বর স্থানে অবস্থান করছে তেলেগু টাইটানস। অন্যদিকে তালিকার নবম স্থানে রয়েছে তামিল থালাইভাস।


Click it and Unblock the Notifications

















