Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

অলিম্পিক থেকে নির্বাসিত রাশিয়া, পরপর ঘটনাক্রমে চোখ ফেরানো যাক

ডোপিং সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে ২০২০ টোকিও অলিম্পিক সহ আগামী চার বছর সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নির্বাসিত করা হয়েছে। এর অর্থ, ২০২২-র কাতার বিশ্বকাপেও অংশ নিতে পারবে না গত বারের টুর্নামেন্ট আয়োজক দেশ। গোটা ঘটনাক্রমে নজর ফেরানো যাক।

১) ২০১৪ সালের ফেব্রুয়ারি-তে শীতকালীন অলিম্পিকের আসর বসে রাশিয়ার সোচি-তে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেটিই ছিল রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া প্রথম অলিম্পিক। সেই প্রতিযোগিতার পদক তালিকার শীর্ষ স্থান দখল করেছিল ভ্লাদিমির পুতিনের দেশ।

২) ২০১৪ সালের ডিসেম্বর রাশিয়ার বিরুদ্ধে ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। ডোপিং-র অভিযোগ প্রমাণ হওয়ায় রাশিয়ার অ্যাথলিট ভিটালি স্টেপানোভ ও তাঁর স্ত্রীকে নির্বাসনে পাঠানো হয়।

৩) ২০১৫ সালের নভেম্বর এক গোপন রিপোর্টে পাওয়া অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে রাশিয়ার সব ন্যাশনাল ড্রাগ-টেস্টিং ল্যাবরেটরিকে অবৈধ ঘোষণা করে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা। রাশিয়ার ট্র্যাক ফেডারশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

৪) ২০১৬ সালের মে মাসে প্রকাশিত হওয়া এক রিপোর্টে ২০১৪-র শীতকালীন অলিম্পিকে রাশিয়ার অ্যাথলিটদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ডোপিং-র প্রমাণ মেলে। এ সংক্রান্ত তথ্য গোপন ও বিকৃত করার অভিযোগ ওঠে রাশিয়ার বিভিন্ন ক্রীড়া সংস্থার বিরুদ্ধে।

৫) ২০১৬ সালে অগাস্টে প্রায় অর্ধেক অ্যাথলিটকে (ডোপিং-র অভিযোগে নির্বাসিত) ছাড়াই রিও অলিম্পিকের আসরে যোগ দেয় রাশিয়া। যদিও সে বছর প্যারা-অলিম্পিকে অংশ নেওয়া থেকে পুতিনের দেশকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

৬) ২০১৭-র আগাস্টে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠে। সে বছর লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেয় পুতিনের দেশ।

৭) ২০১৭-র ডিসেম্বরে ইন্ট্যারন্যাশনাল অলিম্পিক ফেডারেশনের কাছে পৌঁছনো রিপোর্টে রাশিয়ার বিরুদ্ধে গণ ডোপিং-র অভিযোগ ওঠে। ফলে ২০১৮-র শীতকালীন অলিম্পিক থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়।

৮) ২০১৮-র জুন থেকে জুলাই পর্যন্ত রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের আসর বসে। সব তথ্য খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেয় ফিফা।

৯) ২০১৯-র জুনে রাশিয়ার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়।

১০) ২০১৯-র নভেম্বরে কাতারের দোহায় ট্র্যাক ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার চার দিন আগে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি খবর পায়, অ্যাথলিটদের ডোপিং-র তথ্য বিকৃত করেছে রাশিয়া। পুতিনের দেশকে এ ব্যাপারে জবাবদিহি করতে বলা হয়। রাশিয়ার জবাবে বিস্তর গরমিল ধরা পড়ে।

১১) চলতি মাসে ডোপিং সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে ২০২০ টোকিও অলিম্পিক সহ আগামী চার বছর সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নির্বাসিত করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 10, 2019, 15:35 [IST]
Other articles published on Dec 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+