Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

হরিয়ানায় তাইকোন্ডো খেলোয়াড়কে গুলি করে খুন, কাঠগড়ায় কোচ

பைனல்ஸில் சிஎஸ்கே, ஹைதராபாத் மோதல்!

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ২৫ বছরের মহিলা তাইকোন্ডো খেলোয়াড়কে গুলি করে খুনের অভিযোগ উঠেছে তাঁর কোচের বিরুদ্ধে। হরিয়ানার গুরুগ্রামের বোহরা খুর্দ গ্রামের এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার ও পুলিশ সূত্র জানা গিয়েছে, খুন হওয়া তাইকোন্ডো খেলোয়াড়ের নাম সরিতা। তিনি কোচ সম্বিরের অধীনে ছয় বছর আগে অনুশীলন শুরু করেন বলে তদন্তে জানা গিয়েছে। অভিযোগ, বেশ কয়েক বছর আগেই সরিতাকে বিয়ের প্রস্তাব দেন কোচ সম্বির। সরিতার কাছে একই প্রস্তাব আসে পরেও। কিন্তু প্রতিবারই কোচের প্রস্তাব ফিরিয়ে দেন হরিয়ানার এই তাইকোন্ডো খেলোয়াড়। বারবার চাপ আসতে থাকলে ওই কোচের কাছে অনুশীলন নেওয়াও বন্ধ করে দেন সরিতা। আর সে জন্যই তাঁকে খুন হতে হয় বলে সরিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে।

পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন সরিতা। রাস্তাতেই এক যুবক তাঁকে গুলি করে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলেই ওই মহিলা তাইকোন্ডো খেলোয়াড়ের মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত সরিতার কোচ সম্বিরের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। নিহত তাইকোন্ডো খেলোয়াড় অভিযুক্তের পূর্বপরিচিত বলেও জানতে পেরেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক কোচের খোঁজে তল্লাশি চলছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, November 13, 2019, 11:01 [IST]
Other articles published on Nov 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+