ক্রমশই অন্ধকারের জালে জড়িয়ে পড়ছেন অস্কার পিস্টোরিয়াস। এবার জেলবন্দিদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে আহত হলেন প্যারা অলিম্পিয়ান ব্লেড রানার।
জেলের মধ্যে -র কমন ফোন বেশি সময় ধরে ব্যবহার করেন পিস্টোরিয়াস। এই অভিযোগে তাঁর ওপর চড়াও হন অন্য জেলবন্দিরা। দিন পনেরো আগেই বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে সাজার মেয়াদ ছ বছর থেকে বেড়ে ১৩ বছরের হয় এই ব্লেড রানারে। তারপরই এই ভাবে কয়েদিদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে আঘাত পেলেন তিনি।
২০১৬ সালের নভেম্বর মাসে পিস্টোরিয়াসকে রাজধানী প্রিটোরিয়ার উত্তরে অবস্থিত অ্যাট্রিজভিল সংশোধনাগারে রয়েছেন অস্কার পিস্টোরিয়াস। গত ৬ ডিসেম্বর জেলের মধ্যে রাখা ফোন করা নিয়ে অন্য এক কয়েদির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ। এই ঘটনায় আহত হন ব্লেড রানার। বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন তিনি।
এদিকে নভেম্বরের ২৪ তারিখ দক্ষিণ আফ্রিকার অ্যাপিল কোর্টের নির্দেশে অস্কার পিস্টোরিয়াসের জেলের মেয়াদ বেড়ে দ্বিগুণ হয়। এর আগে দক্ষিণ আফ্রিকা -র কোর্টে পাঁচ বছরের শাস্তি হয়েছিল এই প্যারা অলিম্পিয়ানের। তারমধ্যে সবে দশ মাস শাস্তি ভুগেছেন তিনি। ফলে আরও ১৩ বছর ৫ মাস শাস্তি ভোগ করতে হবে তাঁকে।
ভ্যালেন্টাইন্স ডে-র দিন ঘরে দুষ্কৃতী ঢুকে গেছে ভেবে বাথরুমের দরজার পিছন থেকে গুলি চালিয়েছিলেন অস্কার পিস্টোরিয়াস। অনিচ্ছকৃত খুন হিসেবে দেখিয়ে আদালতে পিস্টোরিয়াসের আইনজীবী প্রথম থেকেই সওয়াল করলেও এদিন দক্ষিণ আফ্রিকার অ্যাপিল কোর্ট খুনের ক্ষেত্র যা শাস্তি হয় তাই ধার্য করে পিস্টোরিয়াসের জন্য। ১৫ বছরের কারাদন্ডের নির্দেশ দেওয়া হয় তাঁকে।
২০১৩ -র ভ্যালেন্টাইন্স ডে-র দিন যে অপরাধ হয়েছিল তারপর এতদিনে সুবিচার পেয়েছেন বলে জানিয়েছিলেন স্টিনক্যাম্পের পরিবার। এদিন শুনানির সময় অস্কার পিস্টোরিয়াস কোর্টরুমে হাজির ছিলেন না। এরপর তাঁর আইনজীবীর সামনে একটিই পথ খোলা আছে সেটা দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ কনস্টিটিউশানাল কোর্টে আবেদন করা।