জমজমাট সাউথ ইন্ডিয়ান ডার্বি। ৩৯-২৬ পয়েন্টের ব্যবধানে তেলেগু টাইটানসদের হারাল তামিল থালাইভাস। ফের কামাল দেখালেন তামিলদের সেরা খেলোয়াড় রাহুল চৌধুরী। তাঁকেই এই ম্যাচের নায়ক বলা যেতে পারে।
ম্যাচ দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দিয়েই শুরু হয়। প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় মাত্র ৬-৭ পয়েন্টে তামিল থালাইভাসদের থেকে পিছিয়ে ছিল তেলেগু টাইটানসরা। কিন্তু এরপরই আচমকা খেলার গতিতে পরিবর্তন আসে। নিমেশে লিড বাড়ান তামিলদের রাহুল চৌধুরী, অজয় ঠাকুররা। দুর্দান্ত অ্যাটাকের পাশাপাশি তামিল থালাইভাসদের ভয়ডরহীন ডিফেন্সের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হন সিদ্ধার্থ দেশাইয়ের তেলেগু টাইটানস।
The Showman's putting on a show! 🤩
— ProKabaddi (@ProKabaddi) July 21, 2019
Rahul Chaudhari - sab pe padenge bhari! 😎
Keep watching #HYDvCHE, LIVE now on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi #VIVOProKabaddi pic.twitter.com/LOmFz5R78i
তামিলদের রেড পয়েন্ট যেখানে ২০, সেখানে তেলেগু টাইটানসদের সংগ্রহে ১৫ পয়েন্ট। অন্যদিকে ট্যাকেল পয়েন্টেও (১৫-৮) তামিল থালাইভাসদের ধারেকাছে নেই তেলেগু টাইটানসরা।
আজও প্রো-কবাডি লিগে হবে দুটি খেলা। গাছিবাউলি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে ইউ মুম্বার মুখোমুখি হবে পিঙ্ক প্যান্থার। একই স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে পুনেরি পল্টনকে টক্কর দেবে হরিয়ানা স্টিলার্সরা।