Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো কবাডির সেকেন্ড বয় বেঙ্গল ওয়ারিয়র্সকে হারাল অষ্টম ইউপি যোদ্ধা

রবিবার দুর্দান্ত এক প্রো কবাডি ম্যাচের সাক্ষী থাকল বেঙ্গালুরুর শ্রী কান্তিবীরা স্টেডিয়াম। মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে লিগ তালিকার অষ্টম স্থানে থাকা ইউপি যোদ্ধার কাছে হারল দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল ওয়ারিয়র্স। জেতা-হারা দূরে সরিয়ে রাখলে টানটান উত্তেজনা পূর্ণ এই ম্যাচ উপভোগ করেছেন দর্শক ও ক্রীড়া প্রেমীরা। সবার মনেই দাগ কেটেছে লে পাঙ্গা।

প্রো কবাডি লিগের সপ্তম লেগের দ্বিতীয় দিন, রবিবারের প্রথম ম্যাচে ইউপি যোদ্ধাদের মুখোমুখি হয়েছিল বেঙ্গল ওয়ারিয়র্স। টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে ডু অর ডাই পরিস্থিতি ছিল ইউপি-র সামনে। আর সেই পরীক্ষায় ফুল মার্কস নিয়ে পাশ করলেন শ্রীকান্ত যাদব, নীতেশ কুমাররা। প্রথম থেকেই দুর্দান্ত কিছু রেইড, ট্যাকেল ও অল আউট অ্যাটাকের মাধ্যমে বেঙ্গলের সব পরিকল্পনা বানচাল করে দেয় ইউপি। তবে হাল ছাড়তে রাজি ছিল না পরাজিত দলের মনিন্দর সিং, বলদেব সিং-রাও। শেষ পর্যন্ত ৩২-২৯ পয়েন্টে ম্যাচ জেতে ইউপি যোদ্ধা।

ম্যাচে ১২টি রেইড পয়েন্ট অর্জন করতে সক্ষম হয় ইউপি। পাশপাশি ১৬টি ট্যাকেল ও ২টি অল আউট পয়েন্টও যায় জয়ী দলের ঝুলিতে। অন্যদিকে পরাজিত বেঙ্গল ওয়ারিয়র্সের দখলে থাকে ১৫টি রেইড, ১২টি ট্যাকেল পয়েন্ট। এর অর্থ, আল্ট্রা ডিফেন্সিভ রণনীতি প্রয়োগ করেই ম্যাচে বাজিমাত করে ইউপি-র কোচ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, September 1, 2019, 23:53 [IST]
Other articles published on Sep 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+