এক বনাম এগারোর লড়াই! সোমবার প্রো-কবাডি লিগের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে এটাই ছিল শিরোনাম। পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা পিঙ্ক প্যান্থার্স নিচের দিকে থাকা ইউপি যোদ্ধাকে হেলায় হারাবে বলে মনে করা হলেও ম্যাচের ফল হল ঠিক তার উল্টো।
.@UpYoddha raced to an early lead and made sure that the job was done to take #UPvJAI 31-24!
— ProKabaddi (@ProKabaddi) August 19, 2019
Keep watching #VIVOProKabaddi action, LIVE on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/8bWmfshgmi
সপ্তম মরসুমের ৫০তম ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে ৭ পয়েন্টের(৩১-২৪) ব্যবধানে হারালো ইউপি যোদ্ধা। এই ম্যাচ জয়ের ফলে এগোরো নম্বর থেকে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে উঠে এল তারা।
Taking the #5ClapChallenge to new levels! 🙈
— ProKabaddi (@ProKabaddi) August 19, 2019
Keep watching #UPvJAI, LIVE on Star Sports and Hotstar. #VIVOProKabaddi #IsseToughKuchNahi pic.twitter.com/OfP1pWQc5A
ম্যাচে রেইড পয়েন্টে জয়পুরের ফ্র্যাঞ্চাইজির থেকে এগিয়ে যায় ইউ পি। রেইড পয়েন্টে ইউ পি'র সংগ্রহ ১৮ পয়েন্ট। সেখানেই প্যান্থার্সদের সংগ্রহ ১৪। সুপার রেডস পয়েন্টে অবশ্য় কোনও খাতা খুলতে পারেনি যোদ্ধারা। সেখানে জয়পুর ১ পয়েন্ট পেয়েছে।
On #WorldPhotographyDay, here are some of the best 📸📸 from #MUMvHAR and #UPvJAI on yet another night of unbelievable #VIVOProKabaddi matchups!
— ProKabaddi (@ProKabaddi) August 19, 2019
Keep watching more LIVE action on Star Sports and Hotstar. #IsseToughKuchNahi pic.twitter.com/kOQdKuMvu2
ট্যাকেল পয়েন্টে অবশ্য পিছিয়ে পড়ে প্যান্থার্স। এই বিভাগে তারা ৯ পয়েন্ট পেয়েছে। সেখানেই ইউ পি যোদ্ধার সংগ্রহ১১ পয়েন্ট। অলআউট পয়েন্ট ও এক্সট্রা পয়েন্ট, সবমিলিয়ে এই দুই ক্ষেত্রে ১ পয়েন্টের লিড পেয়েছে যোদ্ধা। যার সুবাদে সব মিলিয়ে ৭ পয়েন্টের লিড নিয়ে ৩১-২৪ ব্যবধানে ম্যাচ জিতল ইউ পি।