উইম্বলডন না খেলে টেনিস র‌্যাঙ্কিংয়ে ৬৯০ ধাপ নামলেন অ্যান্ডি মারে

ইংল্যান্ডের গ্র্যান্ডস্লাম জয়ী টেনিস তারকা অ্যান্ডি মারে কেরিয়ারের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে নামলেন। উইম্বলডন শেষ হতেই টেনিসের সিঙ্গলসের র‌্যাঙ্কিং প্রকাশিত হল। সেখানে ৬৯০ ধাপ নেমে অ্যান্ডি মারের বর্তমান র‌্যাঙ্কিং ৮৩৯।

চোটের কারণে এবছর উইম্বলডন থেকে নাম তুলে নেন মারে। ৩১ বছরের মারের এবছরের শুরুতে জানুয়ারি মাসে সার্জারি হয়। গত বছরের শেষ থেকেই মারে প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে রয়েছেন। এক বছরে মাত্র ৩টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ১টি ম্যাচ জিতেছেন।

যদিও চোট সারিয়ে এই মাসের ৩০ তারিখ ফিরছেন মারে। সিটি ওপেনে খেলার পরে মাস্টার্স লেভেলে টরেন্টো ও সিনসিনাটি ওপেনে খেলবেন মারে। তারপরে ২৭ অগাস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন দিয়ে গ্র্যান্ডস্লামে ফিরবেন মারে।

টেনিস খেলা ইংরেজ খেলোয়াড়দের মধ্যেও মারে রয়েছেন ২৩ নম্বর স্থানে। সবচেয়ে উপরে রয়েছেন কাইল এডমুন্ড। তাঁর এটিপি র‌্যাঙ্কিং ১৬। মারে রয়েছেন সকলের শেষে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 17, 2018, 21:51 [IST]
Other articles published on Jul 17, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+