
ভারতে ফেডেরার
২০০৬ সালে সুনামি বিধ্বস্ত তামিলনাড়ুর কুডালোরে এসেছিলেন রজার ফেডেরার। সেটাই তাঁর প্রথম ভারত সফর। ২০১৪ সালে নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে অংশ নিতে ফের ভারতে আসেন ফেডেরার। ২০১৫ সালে শেষবার ভারত ঘুরে যান টেনিস লেজেন্ড।
|
ভারত ও ভারতীয়
নিজের স্পনসর কোম্পানির ইনস্টাগ্রামে এক সাক্ষাৎকারে রজার ফেডেরার জানিয়েছেন, মিশ্র সংস্কৃতির দেশ ভারত তাঁর ভীষণই পছন্দের। এখানকার মানুষ উৎসাহী, কর্মোদ্যোগী ও প্রাণশক্তিতে ভরপুর হন বলে মনে করেন রাজা রজার।

ভারতে ফিরতে চান
ভারতকে ভালোবাসেন। তাই ফের ভারতে আসতে চান বলে জানিয়েছেন রজার ফেডেরার। একই সঙ্গে ভারতীয় দর্শকের সামনে তিনি ফের টেনিস খেলতে চান বলেও অকপটে জানিয়েছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা।


Click it and Unblock the Notifications

















