স্বপ্নের দৌড় অব্যাহত : অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজের ফাইনালে কিদাম্বি শ্রীকান্ত

সুপার সিরিজে স্বপ্নের দৌড় অব্যাহত। এবার অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। সেমিফাইনালে চতুর্থ বাছাই চিনের শি য়ুকিকে ২১-১০, ২১-১৪ ব্যবধানে হারিয়ে দিয়েছেন তিনি।

এই নিয়ে সুপার সিরিজের পরপর তিনটি ফাইনালে খেলতে চলেছেন তিনি। গত সপ্তাহেই ইন্দোনেশিয়া ওপেন সুপার সিরিজ প্রিমিয়ার খেতাব জিতেছেন ভারতের এই ব্যাডমিন্টন তারকা।

এদিন মাত্র ৩৭ মিনিটে চিনা প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেন শ্রীকান্ত। ফাইনালে তাঁকে লড়তে হবে অপর সেমিফাইনালে চিনের চেন লং ও দক্ষিণ কোরিয়ায় লি হুয়ানের মধ্যে যিনি জিতবেন তাঁর বিরুদ্ধে।

এই নিয়ে দু'বার শি য়ুকির মুখোমুখি হয়ে দু'বারই জিতলেন শ্রীকান্ত। বিশ্বের ১১ নম্বর তারকা শ্রীকান্ত চতুর্থ স্থানে থাকা য়ুকিকে যেভাবে হারালেন তাতে ফের একটা সুপার সিরিজ জেতা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে সিঙ্গাপুর ওপেনে দুজনের সাক্ষাৎ হয়। সেবার ২১-১৪, ২১-১৬ ব্যবধানে জেতেন শ্রীকান্ত।

এদিন প্রথম গেমে একসময়ে ৬-৬ পয়েন্ট ছিল। সেখান থেকে ঘুরে দাঁড়ান শ্রীকান্ত। তারপর আর তাঁকে আটকে রাখতে পারেননি য়ুকি। পরের গেমেও একইভাবে আক্রমণাত্মক খেলে ম্যাচ ছিনিয়ে নিয়ে ফাইনালে পৌঁছে যান শ্রীকান্ত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, June 24, 2017, 10:57 [IST]
Other articles published on Jun 24, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+