টেনিস কোর্টে নয়। নিজের থেকে তিনগুন ওজনের সুমো কুস্তিগীরকে তারই মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানালেন নোভাক জকোভিচ। দশাশই কুস্তিগীরকে ঠেলে রিং-র বাইরেও পাঠালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। সেই মজার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
পিঠে চোটের কারণে ইউএস ওপেন থেকে ছিটকে যান সার্বিয়ান টেনিস তারকা। বেশ কিছুদিন বিশ্রামে থাকার পর বিশ্ববাসী যখন তাঁর টেনিস কোর্টে ফেরার অপেক্ষা করছেন, ঠিক তখনই জোকারের নতুন রূপ সবাইকে অবাক করেছে। জাপান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে এই মুহূর্তে টোকিও-তে আছেন নোভাক জকোভিচ। টেনিস অনুশীলনের ফাঁকে সুমো কুস্তিগীরদের আখড়া ঘুরে দেখার সুযোগ ছা়ড়েননি সার্বিয়ান টেনিস তারকা।
View this post on InstagramWhen in Tokyo, #NovakGoesSumo 💪 🇯🇵 @djokernole | @rakutenopen
A post shared by ATP Tour (@atptour) on
জকোভিচকে দর্শকাসনে দেখে তাঁকে আখড়ায় আসার জন্য আমন্ত্রণ জানান এক সুমো কুস্তিগীর। সেই ডাক ফেরাতে পারেনিন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। আখড়ায় নেমে দশাশই কুস্তিগীরকে রীতিমতো চ্যালেঞ্জ করেন জোকার। শরীরের সব শক্তি ক্ষয় করে হাত দিয়ে ঠেলে ও মাথা দিয়ে গুঁতো মেরে নিজের থেকে তিন গুন ওজনের কুস্তিগীরকে রিং-র বাইরে পাঠিয়েই দেন জকোভিচ। দুই সুমো কুস্তিগীরদের সঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।
Ready? Play. 😂 @DjokerNole | @rakutenopen pic.twitter.com/Rxe0daarnA
— ATP Tour (@ATP_Tour) September 30, 2019
Just too good 😂
— ATP Tour (@ATP_Tour) September 30, 2019
Well played, @DjokerNole 👏 #NovakGoesSumo 💪 🇯🇵 pic.twitter.com/FE75NjoQl7
রিং থেকে বেরিয়ে রসিকতা সুরে জোকার জানান যে তাঁর মনে হয় আর কয়েক কিলো ওজন বাড়লেই তিনি অনায়াসে সুমো লড়তে পারবেন। একই সঙ্গে সুমো কুস্তিগীরদের ফিটনেসও মুগ্ধ করেছে বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। এটা তাঁর কাছে দারুণ অভিজ্ঞতা বলেও জানাতে ভোলেননি ৩২ বছরের নোভাক জকোভিচ।