ইউএস ওপেনের পুরুষদের সিঙ্গলস ফাইনালে পাঁচ ঘন্টার ম্যারাথন লড়াই। যার শেষে দানিল মেদভেদেভকে হারিয়ে ইউএস ওপেনের তাজ জিতলেন রাফায়েল নাদাল। কেয়িরারে এটি নাদালের ১৯তম গ্র্যান্ডস্ল্যাম জয়। নাদাল ম্যাচ জেতেন ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ ব্যবধানে।
এবারের ইউএস ওপেনে একের পর একের অঘটন ঘটেছে। মেয়েদের সিঙ্গলস ফাইনালে সেরেনা উইলিয়ামসকে স্ট্রেট সেটে উড়িয়ে ম্যাচ জিতে নেন বিয়াঙ্কা আন্দ্রিস্কু। ছেলেদের সিঙ্গলসে অবশ্য নাদাল কোনও অঘটন ঘটতে দেননি। ফাইনাল জিতে যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন তিনি। যদিও এই জয় সহজে আসেনি। বেশ কষ্ট করে পাঁচ ঘন্টার ম্যারাথন ম্যাচে পাঁচ সেটের লড়াইয়ে নাদালকে ম্যাচ জিততে হয়।
ম্যাচের শুরুতে দুই সেটে ৭-৫ ও ৬-৩ ব্যবধানে জয় পান নাদাল। যদিও প্রথম সেটে নাদালকে ঘাম ঝরাতে হয়েছে। পরের দুই সেটে প্রত্যাঘাত মেদভেদেভের। ৭-৫ ও ৬-৪ ব্যবধানে দুই সেটে জেতেন মেদভেদেভ। এরপর ফাইনালের শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই হলেও অভিজ্ঞতায় বাজিমাত করেন নাদাল। ফরাসি টেনিস তারকা নাদাল শেষ সেটটি ৬-৪ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হন। কেরিয়ারে এটি নাদালের চতুর্থ ইউএস ওপেন খেতাব। দু'বছর পর ইউএস ওপেনের খেতাব জিতলেন তিনি। এর আগে ২০১০, ২০১৩, ২০১৭ সালে ইউএস ওপেন জিতেছিলেন নাদাল।
View this post on InstagramThere were no losers in this one. What a battle.
A post shared by US Open (@usopen) on
এই জয়ে ৩৩ বছরের নাদালের গ্র্যান্ডস্ল্যাম সংখ্যা দাঁড়াল ১৯। অর্থাৎ গ্র্যান্ডস্ল্যাম সংখ্যায় রজার ফেডেরারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নাদাল। ছেলেদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির রয়েছে রজার ফেডেরারের। তাঁর গ্র্যান্ডস্ল্যাম সংখ্যা ২০। ২০১৯এর ইউএস ওপেন জিতে নাদালের সংগ্রহে এখন ১৯ গ্র্যান্ডস্ল্যাম। আর একটি গ্র্যান্ডস্ল্যাম জিতলেই রজারকে ছুঁয়ে ফেলবেন নাদাল।
View this post on Instagram19. Grand Slam. Titles. Rafael Nadal is a living legend.
A post shared by US Open (@usopen) on