সেরেনাকে বর্ণবিদ্বেষী আক্রমণ রোমানিয়ার প্রাক্তন টেনিস তারকা নাসতাসের

নিউ ইয়র্ক, ২৩ এপ্রিল : দিন কয়েক আগে নিজের প্রেমিক তথা রেডিটের সহ প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানের কোলে উঠে ছবি দিয়ে সেরেনা জানান তিনি গর্ভবতী এবং গর্ভবতী অবস্থায় খেলেই গ্র্যান্ডস্লাম জিতেছেন।

এই ঘটনার পর সারা টেনিস দুনিয়ায় হইচই পড়ে যায়। বহু টেনিস তারকা দুঃসাহসের জন্য কুর্ণিশ করেন মহিলাদের টেনিসে একনম্বর তারকা সেরেনাকে। তবে এর মাঝেই বিতর্কিত মন্তব্য করে বসেছেন রোমানিয়ার প্রাক্তন পুরুষ টেনিস তারকা ইলি নাসতাসে (৭০)।

সেরেনার গর্ভধারণ নিয়ে নাসতাসে যে মন্তব্য করেছেন তা বর্ণবিদ্বেষমূলক। আর তাতে বিশ্ব টেনিস সংস্থার তরফে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেরেনা কৃষ্ণাঙ্গ ও তাঁর প্রেমিক অ্যালেক্সিস শ্বেতাঙ্গ। ফলে নাসতাসে প্রশ্ন করে বসেন, "দেখা যাক বাচ্চার গায়ের রঙ কি হয়, দুধে চকোলেট?"

সেরেনার গর্ভের সন্তান নিয়ে এমন মন্তব্যে স্বভাবতই ঝড় উঠেছে। আন্তর্জাতিক টেনিস অ্যাসোসিয়েশন নাসতাসের মন্তব্যের প্রেক্ষিতে তদন্ত চালাচ্ছে। তদন্ত রিপোর্ট সামনে এলে তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

নাসতাসে রোমানিয়ার হয়ে পেশাদার টেনিস খেলেছেন। ১৯৭০ এর দশকে একবার বিশ্বের একনম্বর খেলোয়াড়ও হন। মোট ২টি গ্র্যান্ডস্লাম (ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন) জিতেছেন তিনি। ১৯৮৫ সালে অবসর নেন নাসতাসে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 23, 2017, 14:53 [IST]
Other articles published on Apr 23, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+