ইউএস ওপেন ২০১৮ মহিলাদের ফাইনাল হওয়ার প্রচারের সব আলোটা পড়ার কথা ছিল প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতা ২০ বছরের তরুণী নাওমি ওসাকার উপরে। কিন্তু সব আলো টেনে নিয়েছে সেরেনা বিতর্কে। চেয়ার আম্পায়ারকে সেরেনা 'চোর' ও 'মিথ্যাবাদী' বলায় তাঁর একটি গেম কেটে নেওয়া হয়। যার জেরে টেনিসে লিঙ্গ বৈষম্যের অভিযোগ তুলেছেন সেরেনা।
এনিয়ে তোলপাড় পড়ে গিয়েছে টেনিস মহলে। শুধু টেনিস কেন, টেলিসের বাইরে অন্য জগতেরও বহু মানুষ এ নিয়ে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই সেরেনার পাশে এসে দাঁড়িয়েছেন। আবার অনেকে ওসাকার আলো কেড়ে নেওয়ার জন্য সেরেনার সমালোচনা করেছেন।
ইউএস ওপেন-এর সরকারি বিবৃতিতে জানানো হয়েছে দ্বিতীয় সেটের দ্বিতীয় গেম চলাকালীন চেয়ার আম্পায়ার সেরেনার কোচকে বক্স থেকে কোচিং করতে দেখেন। সেরেনা কোচিং নেওয়ার কথা অস্বীকার করলেও এর জন্য প্রথম কোড ভায়োলেশন হিসেবে তাঁকে সতর্ক করা হয়। এরপর ওই সেটেরই ফিফথ গেম চলাকালীন র্যাকেট ভেঙে ফেলে তিনি দ্বিতীয় বার কোড ভাঙেন। ফলে তাঁর এক পয়েন্ট কাটা যায়। এরপর চেয়ার আম্পায়ারকে মৌখিক আক্রমণ করে তিনি তৃতীয়বার কোড ভাঙেন। যার জন্য তাঁর একটি গেম পেনাল্টি করা হয়।
চেয়ার আম্পায়ারের সিদ্ধান্তই চুড়ান্ত জানিয়ে তারা বলেছে এদিনের ম্যাচে
এমনকিছু ঘটনা ঘটেছে, যা পরে খতিয়ে দেখা হবে। আপাতত এই বিতর্ককে তারা বাড়তে দিতে চাইছে না।
ইউএস ওপেন কর্তৃপক্ষ বিষয়টি এখনকার মতো দামাচাপা দিতে চাইলেও ইন্টারনেটে সেরেনার পক্ষে বিপক্ষে মতের লড়াই শুরু হয়ে গিয়েছে। সেরেনা যাঁদের পাশে পেয়েছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম প্রাক্তন মহিলা টেনিস খেলোয়াড় বিলি জিন কিং। তিনি সেরেনার সুরেই বলেছেন, 'যখন কোনও মহিলা খেলোয়াড় তাঁর আবেদ প্রকাশ করেন, তখন তাঁকে বলা হয় হিস্টিরিয়াগ্রস্ত, কিন্তু একই কাজ কোনও পুরুষ করলে তাঁকে লোকে বাহবা দিয়ে বলে স্পষ্টবাদী'।
এক ঝলকে দেখে নেওয়া যাক ভক্ত থেকে প্রাক্তন টেনিস খেলোয়াড়. ধারাভাষ্যকাররা কি বলছেন সেরেনার লিঙ্গ বৈষম্যের অভিযোগ নিয়ে।
If it was men’s match, this wouldn’t happen like this.
— victoria azarenka (@vika7) September 8, 2018
It just wouldn’t
Thank you @serenawilliams total class at the speech and you truly are the goat.
— sascha Bajin (@BigSascha) September 8, 2018
Worst refereeing I’ve ever seen ...... the worst !!!
— andyroddick (@andyroddick) September 8, 2018
(1/2) Several things went very wrong during the @usopen Women’s Finals today. Coaching on every point should be allowed in tennis. It isn’t, and as a result, a player was penalized for the actions of her coach. This should not happen.
— Billie Jean King (@BillieJeanKing) September 9, 2018
(2/2) When a woman is emotional, she’s “hysterical” and she’s penalized for it. When a man does the same, he’s “outspoken” & and there are no repercussions. Thank you, @serenawilliams, for calling out this double standard. More voices are needed to do the same.
— Billie Jean King (@BillieJeanKing) September 9, 2018
(2/2) When a woman is emotional, she’s “hysterical” and she’s penalized for it. When a man does the same, he’s “outspoken” & and there are no repercussions. Thank you, @serenawilliams, for calling out this double standard. More voices are needed to do the same.
— Billie Jean King (@BillieJeanKing) September 9, 2018
Many suggesting, including Serena Williams herself, that the chair umpire only made the calls he did because Williams is a woman. Wasn’t she playing another woman? If the chair umpire is sexist, as many are suggesting, wouldn’t Osaka also be subject to sexist decisions?
— David Culbert (@Culbert_Report) September 9, 2018
.@SerenaWilliams, you have changed the world for the better. That’s worth more than a match to me. Congratulations, @Naomi_Osaka_ on your groundbreaking win.
— Ellen DeGeneres (@TheEllenShow) September 9, 2018