
২০০৫-র ১০ ডিসেম্বর
২০০৫ সালের ১০ ডিসেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (তৎকালীন ফিরোজ শাহ কোটলা) টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করেছিল ভারত। প্রথম ইনিংসে ১৯৬ বলে ১০৯ রান করেছিলেন সচিন তেন্ডুলকর। ইনিংসে ১৪টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। ভিভিএস লক্ষ্মণ (৬৯) ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের (৪০) সঙ্গে দুটি পৃথক পার্টনারশিপ গড়ে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

গাভাস্করকে টপকে
দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের শতরান তাঁর কেরিয়ারের ৩৫তম। একই সঙ্গে শতরানের সংখ্যায় দেশের ক্রিকেট লেজেন্ড সুনীল গাভাস্করকে (৩৪টি) টপকে যান মাস্টার ব্লাস্টার। এরপরেই কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে যান সচিন।

টেস্টে মোট শতরান
২০১৩ সালে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানান সচিন তেন্ডুলকর। ২০০৫ থেকে শেষ আট বছরে আরও ১৬টি শতরান করেন মাস্টার ব্লাস্টার। তাঁর সর্বমোট শতরানের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫১-এ।

সচিনের মোট শতরান
একদিনের ক্রিকেটে ৪৯টি শতরানের মালিক সচিন তেন্ডুলকর। সবমিলিয়ে ক্রিকেট কেরিয়ারে মোট ১০০টি শতরানের মালিক মাস্টার ব্লাস্টার। এখনও পর্যন্ত তার ধারেকাছে কেউ নেই।


Click it and Unblock the Notifications


















