অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভাল মহারণে রোহিত-ধাওয়ানের ব্যাটে দারুণ শুরু করেছে ভারত। প্রথম উইকেটে শতরান পার্টনারশিপ হিটম্যান-গব্বরের। সেই সঙ্গে স্টার্ক-কুল্টারনাইলদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেললেন দলের সহঅধিনায়ক রোহিত শর্মা।
Rohit Sharma becomes the fourth batsman in world cricket to hit 2,000 ODI runs against Australia 👏 #TeamIndia #INDvAUS #CWC19 pic.twitter.com/qrRYADCmMe
— #CWC2019 #CWC2019 #CWC19 (@Live_CWC2019) June 9, 2019
ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে দু'হাজার রান হাঁকানোর কীর্তি গড়লেন হিটম্যান।
এর আগে অজিদের বিরুদ্ধে ওয়ান ডে'তে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে দুহাজার রান হাঁকানোর কীর্তি ছিল সচিন রমেশ তেন্ডুলকরের। ৪০ ইনিংস খেলে অজিদের বিরুদ্ধে দুহাজার রানের গণ্ডি পার করেছিলেন লিটল মাস্টার। তাঁকে টপকে অজিদের বিরুদ্ধে দ্রুততম দু'হাজারের মালিক এখন রোহিত।
Rohit Sharma joins the party, brings up his 50 off 61 deliveries 😎😎
— BCCI (@BCCI) June 9, 2019
Live - https://t.co/oXjsq009L9 #CWC19 pic.twitter.com/SQneYPBrWn
ক্রিকেটবিশ্বে রোহিত চতুর্থ ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে দু'হাজার রান হাঁকালেন।
Rohit Sharma becomes the fourth batsman in world cricket to hit 2,000 ODI runs against Australia 👏 #TeamIndia pic.twitter.com/c6I5iUpuy1
— Cricket World Cup (@cricketworldcup) June 9, 2019
১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭ ইনিংসে খেলে ২০০০ রানের মালিক রোহিত
২) অজিদের বিরুদ্ধে ৪০ ইনিংস খেলে ২০০০ রান পূর্ণ করেছিলেন সচিন তেন্ডুলকর
৩)অজিদের বিরুদ্ধে ৪৪ ইনিংস খেলে ২০০০ রান পূর্ণ করেছিলেন ভিভ রিচার্ডস।
ম্যাচে ৫৭ রানের ইনিংস খেলে আউট হন রোহিত।
[আরও পড়ুন:বিশ্বকাপ ফ্যান্টাসি প্রোমো ক্যাম্পেন, ভবিষ্যদ্বাণী করুন ও নগদ জিতুন ]