জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে বিরাট কোহলি

তিনি জীবনের কঠিনতম পরীক্ষায় নামতে চলেছেন বলে অকপটে স্বীকার করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করার একদিন আগে, ম্যাচ জিততে দলগত পারফরম্যান্সের উপরই ভরসা রাখলেন বিরাট।

টিম ইন্ডিয়া অধিনায়কের কথায়, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যখন-তখন পরিস্থিতি পাল্টে যেতে পারে। সেই পরিস্থিতির সঙ্গে নিজেদের তৈরি রাখাই দক্ষ খেলোয়াড় তথা দলের পরিচয় বলে জানিয়ে তাঁর দল সব অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পুরোপুর তৈরি বলে দাবি করেছেন অধিনায়ক বিরাট কোহলি।

উল্লেখ্য, সোমবারের সাংবাদিক সম্মেলনে দলের বড় কোনো তারকাকে না পাঠিয়ে নেট বোলার আবেশ খান ও দীপর ছাহারকে পাঠানোর কথা জানানোয়, অসন্তুষ্ট হয়ে টিম ইন্ডিয়াকে বয়কট করে সংবাদমাধ্যম। পরিস্থিতি সামাল দিতে বিশ্বকাপ অভিযান শুরুর একদিন আগে নিজেই সাংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পাশাপাশি শান্ত-সুলভ ভাবে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তরও দেন বিরাট।

২ বছর আগে এই ইংল্যান্ডের মাটিতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে। তার প্রভাব বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে পড়বে কিনা প্রশ্নের উত্তরে বিরাটের সাফ কথা, তখনকার থেকে এখনকার ভারত অনেক বেশি শক্তিশালী। খেলোয়াড়রা টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিকতা ও স্পিরিট বজায় রাখতে পারলে টিম ইন্ডিয়া বিশ্বকাপে ভালো কিছু করবে বলেই আশা রাখেন অধিনায়ক। তাঁর কথায়, টুর্নামেন্ট চলাকালীন মাঠের ভিতরে এবং বাইরে নিয়মানুবর্তিতা ও নমনীয়তা বজায় রাখাই সাফল্যের মূল চাবিকাঠি।

বুধবার তাঁদের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে ভয়ঙ্কর ডেইল স্টেনকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তার প্রভাব ম্যাচে পড়বে কিনা প্রশ্ন করা হলে অধিনায়ক কোহলি বলেন, কোনো নির্দিষ্ট এক জনকে নিয়ে পরিকল্পনা করার পক্ষপাতি নয় তাঁর দল। তবে বন্ধু হিসেবে ডেইল স্টেইনকে সমবেদনা জানাতে ভোলেননি বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 4, 2019, 19:21 [IST]
Other articles published on Jun 4, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+