বেন স্টোকসের ক্যাচ-
বিশ্বকাপের ওপেনিংয়ে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড ম্যাচে ফেহেলুকাওয়াকে দুরন্ত ক্যাচে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন বেন স্টোকস। শূন্যে লাফিয়ে স্টোকসের এক হাতে নেওয়া অবিশ্বাস্য ঐ ক্যাচ এখনও পর্যন্ত টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ।
শেলডন কোটরেল-
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নজরকাড়া ক্যাচ নিয়েছেন শেলডন কোটরেল। স্টিভ স্মিথের ক্যাচ নেওয়ার সময় শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে বাউন্ডারি পার করলেও বল শূন্য ছুঁড়ে ফের মাঠে ঢুকে ক্যাচ সম্পূর্ণ করে তাক লাগিয়ে দেন কোটরেল।
|
গ্লেন ম্যাক্সওয়েল-
অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে দুরন্ত ক্যাচে ওকসকে সাজঘরে ফেরান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া দলের সেরা ফিল্ডার হিসেবে বরাবরই ম্যাক্সওয়েলের সুনাম রয়েছে। ম্যাচে এবার জুটিতে ক্যাচ নিয়ে নজর কাড়লেন ম্যাক্সওয়েল। বাউন্ডারির ধারে ক্যাচ নিয়ে সতীর্থ ফিঞ্চের উদ্দেশে বল হাওয়ায় ছুঁড়ে দেন ম্যাক্সওয়েল। এরপর বল তালুবন্দি করে ক্যাচ সম্পূর্ণ করেন ফিঞ্চ। বিশ্বকাপের সেরা ক্যাচগুলির মধ্যে নিসন্দেহে এই ক্যাচ প্রথমের দিকে থাকবে।


Click it and Unblock the Notifications



















